শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

ভোটকেন্দ্রে সহিংসতার উদ্দেশে জড়ো, অস্ত্রসহ ৩১ যুবক আটক

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ২৮ নভেম্বর, ২০২১

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ভোটকেন্দ্রে সহিংসতার উদ্দেশে জড়ো হওয়া ৩১ যুবককে অস্ত্রসহ আটক করা হয়েছে। তাদের কাছ থেকে একটি এলজিসহ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র, ককটেল, পাঁচটি হেলমেট উদ্ধার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

শনিবার গভীর রাতে উপজেলার ভাদুর ইউনিয়নের মধ্য ভাদুর যুগী বাড়ির একটি বাসা থেকে তাদের আটক করা হয়।

রোববার সকাল ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) ড. এএইচএম কামরুজ্জামান।

তিনি বলেন, ভোটকেন্দ্রে সহিংসতার উদ্দেশে আটকরা এক বাড়িতে জড়ো হয়। র‌্যাব -পুলিশ যৌথ অভিযানে তাদের আটক করে।

থানা পুলিশ জানায়, আটকরা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা মধ্য ভাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি কেন্দ্রে সহিংসতার উদ্দেশে যুগী বাড়িতে জড়ো হয়। গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে র্যাব-১১ ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, আটকরা থানা হেফাজতে রয়েছে। র‌্যাব তাদের বিরুদ্ধে  মামলা করবে। পরে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

প্রসঙ্গত লক্ষ্মীপুর পৌরসভা ও রায়পুর, রামগঞ্জ উপজেলার ২০ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023