শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

মুম্বাইয়ে ফ্ল্যাট ও গাড়ি পাওয়া নিয়ে যা বললেন রানু মণ্ডল

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৭ নভেম্বর, ২০২১

বর্তমান সময়ের একটি আলোচিত নাম রানু মণ্ডল। কলকাতার রানাঘাটের স্টেশনের ভিক্ষুক থেকে মুম্বাইয়ের রেকর্ডিং স্টুডিওতে জায়গা করে নিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ার বদৌলতে রাতারাতি সেলিব্রেটি বনে গেছেন।

যাই করেন, তাই ভাইরাল হয়ে যায়। তাই ভাইরাল হওয়াটা নতুন কিছু নয় রানু মণ্ডলের জন্য।

ভাইরাল হওয়ার কিছুদিন পর সংগীত পরিচালক হিমেশ রেশমিয়ার হাত ধরে রানুর ‘তেরি মেরি কাহানি’ ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে।

তবে সেই ক্রেজ বেশিদিন ধরে রাখতে পারলেন না রানু। সব খ্যাতিকে সঙ্গে নিয়েই ফিরলেন সেই রানাঘাটের ভাঙা বাড়িতে। সেই যেন পুরনো অন্ধকারে ডুব দিলেন রানু। বারবারই নানা কারণে ভাইরাল হতে থাকলেও, রানুর স্বপ্ন যেন ফিকে হতে শুরু করল। রানুর এরকমই জীবন কাহিনি নিয়ে বড়পর্দায় ছবিও তৈরি হচ্ছে। বায়োপিকে রানু সাজছেন অভিনেত্রী ঈশিকা দে।

তবে এই রঙিন সফরকে এখনও ভুলতে পারেননি রানু। আর তাই তো হিমেশের সঙ্গে আলাপ, বলিউড সিনেমায় গান গাওয়া নিয়ে যখনই কথা ওঠে, রানু একের পর এক ঘটনা বলতে থাকেন।

সম্প্রতি এক ইউটিউবারকে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি জানান, এখনও হিমেশ তাকে মুম্বাই যেতে বলেন! শুধু তাই নয়, রানু বিশ্বাস করে হিমেশ তাকে ফ্ল্যাট ও গাড়ি দেবেন। কারণ তিনি কথা দিয়েছেন।

রানু বলেন, ‘হিমেশ আমাকে বলেছিলেন আমার জন্য একটা ফ্ল্যাট কিনে রাখবেন। কারণ, মুম্বাইয়ে রেকর্ডিং করতে গেলে দু’তিন থাকতে হয়। আবার রানাঘাটে আসতে হয়। এই ঘন ঘন আসা যাওয়াটা সম্ভব নয় বলেই, হিমেশ আমাকে ফ্ল্যাট দেবেন বলেছিলেন। ওখানে থেকে কাজ করার জন্য। গাড়িও দেবেন বলে কথা দিয়েছেন হিমেশ।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023