শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

মশার কয়েল থেকে অগ্নিকাণ্ড: ৫ শতাধিক ঘর ভস্মীভূত

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় শনিবার, ২৭ নভেম্বর, ২০২১

টঙ্গীর এক বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ শতাধিক ঘর পুড়ে গেছে। শনিবার ভোর ৪টার দিকে টঙ্গীর সেনা কল্যাণ ভবনের পাশে মাজার বস্তিতে এ আগুনের ঘটনা ঘটে। পরে তিনটি ফায়ার স্টেশনের ৯টি ইউনিটের কর্মীরা প্রায় ২ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় উপ-পরিচালক দিনমনি শর্মা জানান, টঙ্গী ঝিলের ওপর সরকারি জায়গায় গড়ে উঠা মাজার বস্তিতে শনিবার ভোর ৪টার দিকে আগুনের খবর পেয়ে গাজীপুরের টঙ্গী, ঢাকার কুর্মিটোলা ও উত্তরার ফায়ার স্টেশনের ৯টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান।

পরে তারা শনিবার ভোর ৫টা ৫০মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিক ভাবে জানা গেছে, মশার কয়েল থেকে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। সেখানকার ঘরে ঘরে গ্যাস সিলিন্ডার ছিল। আগুনের তাপে গ্যাস সিলিন্ডারগুলো পাইপ লিকেজ হয়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে।

প্রথমে টঙ্গী ফায়ার স্টেশন এবং পরে ঢাকার কুর্মিটোলা ও উত্তরার ফায়ার স্টেশনের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ছোট ছোট কম বেশি পাঁচ শত টং ঘর এবং ঘরে থাকা মালামাল পুড়ে গেছে। সেখানে নিম্ন আয়ের লোকজন বসবাস করতেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023