শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

আপাতত বিদায় : দীঘি

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৪ নভেম্বর, ২০২১

অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থনা ফারদিন দীঘি। আজ রোববার তিনি ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ সিনেমার শুটিং করছেন। জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে এটি নির্মাণ করছেন আবদুস সামাদ খোকন। সরকারি অনুদানের এই সিনেমার কাজ হচ্ছে ফরিদপুরে। শুটিং শেষ করে আজ রাতেই অথবা কাল ঢাকার উদ্দেশে রওনা হবেন এই অভিনেত্রী। এরপর খানিক বিরতি।

দীঘির ভাষ্য, ‘আজ শুটিং শেষ করে আপাতত অভিনয় থেকে বিদায় নেবো। কারণ সামনে আমার এইচএসসি পরীক্ষা। আগামী ২ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু। তাই এখন আর কোন সিনেমার কাজ রাখিনি। এই সময়টা শুধু পড়াশোনা নিয়েই থাকতে হবে। প্রস্তুতি ভালো, পুরো মনোযোগটা পড়াশোনায় দিতে চাই।’

দীঘি জানান, এর মধ্যে চলতি মাসের ২০ তারিখ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত ‘বঙ্গবন্ধু’র শুটিং আছে। একদিনের কাজ। এরপর পরীক্ষার জন্য পুরো সময়টাই বিরতিতে থাকবেন এই অভিনেত্রী।

তার ভাষ্য, ‘আগামী ২০ তারিখ “বঙ্গবন্ধু”র শুটিং আছে ঢাকায়। আমার অংশের শুটিং একদিনের, এ কাজটাই করবো। পরীক্ষার জন্য আর কোনো কাজ রাখিনি। আগামী মাসের শেষ দিকে আবার কাজে ফেরা হবে। আমি চাই না পরীক্ষার আগে কাজের চাপ থাকুক।’

পরীক্ষার আগে তো লম্বা প্রস্তুতি নিতে হয়। কিন্তু আপনি তো এখনো শুটিংয়ে ব্যস্ত? উত্তরে দীঘি বলেন, ‘কিছু কাজ আগে থেকেই পরিকল্পনা করা ছিল। এগুলোর কাজই এখন শেষ করতে হচ্ছে। তবে কাজের মাঝেও পড়াশোনাটা চালিয়ে যাচ্ছি। সেটে সময় পেলে পড়াশোনা করছি। ছোটবেলায়ও পরীক্ষার আগে এভাবেই প্রস্তুতি নিতাম। পরীক্ষার সময় সেটে বসে পড়তাম। কারণ সে সময়ও নিয়মিত ছবিতে অভিনয় করতাম।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023