শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

এবার হলিউডের পথে আলিয়া

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৮ নভেম্বর, ২০২১

প্রিয়াঙ্কা ও দীপিকার দেখানো পথে পা বাড়িয়েছেন আলিয়া ভাট। সে হিসেবে আলিয়াকে শিগগিরই দেখা যেতে পারে হলিউড ছবিতে।

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, এরই মধ্যে এই বলিউড অভিনেত্রী মার্কিন ট্যালেন্ট ম্যানেজমেন্ট সংস্থা উইলিয়াম মরিস এন্ডেভারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। যে সংস্থা থেকে উঠে এসেছেন এমা স্টোন, গাল গ্যাডট, চার্লিজ থেরনের মতো নামি তারকারা। তাই সংস্থার সঙ্গে আলিয়ার চুক্তি হওয়া আশাব্যঞ্জক বলা যায়।

চুক্তি অনুযায়ী ২০২২ সালে আলিয়া নিজের প্রথম হলিউড সিনেমার নাম ঘোষণা করতে পারেন। আলিয়াও জানিয়েছেন, অনেকের মতো তারও বহুদিনের স্বপ্ন হলিউড ছবিতে অভিনয় করার। তবে যে কোনো ধরনের ছবিতে তিনি কাজ করবেন না। বড় প্ল্যাটফর্মে যখন কাজ করবেন, তখন তার আয়োজন নিয়েও ভাবতে হবে।

তার কথায়, ‘একটি ভুল সিদ্ধান্ত ক্যারিয়ারে বিপর্যয় ডেকে আনতে পারে। তাই হলিউড ছবি শুনেই কাজের জন্য ঝাঁপিয়ে পড়তে চাই না। বাছবিচার করে, সময় নিয়ে কাজ করতে চাই। যাতে করে প্রথম ছবি থেকেই দর্শক মনোযোগ কেড়ে নেওয়া যায়।’

এদিকে বলিউড নির্মাতা সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’-এর পর অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ ছবির কাজ শেষ করেছেন আলিয়া। যার মুক্তি নিয়ে পুরোদমে প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023