শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

পর্দার আড়ালের গল্প ‘ফাইভ স্টার মেস’

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৮ নভেম্বর, ২০২১

আগামীকাল থেকে আরটিভিতে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘ফাইভ স্টার মেস’। নির্মাতা সাগর জাহানের রচনায় এটি পরিচালনা করেছেন রুমান রুনি। দীর্ঘ এই ধারাবাহিকে অভিনয় করেছেন রাইসুল ইসলাস আসাদ, আনিসুর রহমান মিলন, নাজিয়া হক অর্ষা, অর্পনা ঘোষ, মুনিরা মিঠু, তৌসিফ মাহাবুব, নাঈম, তারিক স্বপণসহ অনেকে।

নির্মাতা রুমান রুনি বলেন, ‘মিডিয়াতে যারা কাজ করে তাদের সবারই পর্দার আড়ালে কিছু গল্প থাকে, যে গল্পগুলো কখনো সাধারণ মানুষের সামনে আসে না। এসব গল্প নিয়েই তৈরি হয়েছে “ফাইভ স্টার মেস”। মানুষের জীবনে ছড়িয়ে ছিটিয়ে থাকা গল্পগুলো তুলে ধরা হয়েছে এখানে।’

অভিনেতা আনিসুর রহমান মিলন তার অভিব্যাক্তি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘আমার অভিনয় জীবনের একটা মাইলফলক হয়ে থাকবে নাটকটি।’

অভিনেতা নাঈমের ভাষ্য, ‘এই ধারাবাহিকের প্রধান স্টার হলো গল্পটি। যা মানুষের মনে দাগ কাটবে।’ আগামীকাল থেকে প্রতি সপ্তাহের মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ১০টায় ‘ফাইভ স্টার মেস’ প্রচার হবে আরটিভিতে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023