শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

নয়নতারা সরে গেছেন, শাহরুখের নায়িকা সামান্থা

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৭ অক্টোবর, ২০২১

বলিউড বাদশা শাহরুখ খানকে গত তিন বছরেরও বেশি সময় বড় পর্দায় দেখা যায়নি। কবে আবার পর্দায় দেখা যাবে এ নিয়ে উৎসাহের শেষ নেই তার ভক্তদের। এরই মধ্যে কিছু সিনেমা তিনি হাতে নিয়েছেন। ‘পাঠান’ ছবির শুটিংও করেছেন।

হাতে আছে দক্ষিণের পরিচালক অ্যাটলির একটি সিনেমা। সম্প্রতি ছেলে আরিয়ান মাদক মামলায় কারাগারে থাকায় সেসব ছবির কাজে বাঁধা পড়েছে।

ছেলের জামিনের জন্য ছুটোছুটি করতে বেশ কিছুদিন ধরে সমস্ত শুটিং পিছিয়ে দিয়েছেন শাহরুখ খান।

এমন সময় খবর এলো অ্যাটলির ‘লায়ন’ সিনেমা থেকে সরে গেছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। কথা ছিলো তিনি শাহরুখের বিপরীতে অভিনয় করবেন। এ সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিতও ছিলেন তিনি। তার সরে দাঁড়ানোর খবরে তাই বেশ চমকেছে বলিউড।

তবে সব মন্দ খবরেই কিছু না কিছু ভালো খবরও মিশে থাকে। নয়নতারা সরে গেলেও জানা গেছে এই ছবিতে যুক্ত হতে যাচ্ছেন দক্ষিণের আরেক তারকা সামান্থা।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, এই সিনেমার জন্য অক্টোবর ও নভেম্বর মাসের নির্দিষ্ট কয়েকটি দিন রেখেছিলেন নয়নতারা। কিন্তু শাহরুখ শুটিং পিছিয়ে দেয়ায় সমস্যায় পড়েছেন অভিনেত্রী। বাকি দিনে তার অন্যান্য কাজ থাকার কারণে বাধ্য হয়েই নাকি এই সিনেমা থেকে সরে দাঁড়ালেন নয়নতারা। যদিও শাহরুখ ছাড়া বাকি অভিনেতাদের নিয়ে সিনেমাটির শুটিং চলছে।

সবকিছু ঠিক থাকলে তাই নয়নতারার পরিবর্তে শাহরুখের বিপরীতে দেখা যাবে সামান্থা রুথ প্রভুকে। এই সিনেমার জন্য প্রথম পছন্দ ছিলেন সামান্থাই। ডিভোর্স সংক্রান্ত জটিলতার কারণে ছবিটি তখন করতে পারছিলেন না তিনি। তাই পরিচালককে না করে দিয়েছিলেন।

ডিভোর্স নিয়ে সব ঝামেলা কেটে গেছে। তাই আবারও শাহরুখের বিপরীতে এই সিনেমার প্রস্তাব পেয়ে মিস করলেন না সামান্থা। যদিও এ বিষয়ে এখনো মুখ খোলেননি নায়িকা বা সিনেমাটির পরিচালক।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023