শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

আমি ভালো ঘরের ছেলে, পালাবো না: শাহরুখপুত্র

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৯ অক্টোবর, ২০২১

মাদক মামলায় গ্রেফতার শাহরুখপুত্র আরিয়ান খান আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন। তিনি বলেছেন, ‘আমার বাবা-মা রয়েছে, পরিবার এখানে থাকে। আমি ভালো ঘরের ছেলে। আমি কোথাও পালিয়ে যাবো না’।

শুক্রবার (৮ অক্টোবর) মুম্বাই মেট্রোপলিটন আদালতে শুনানিতে আইনজীবীর মাধ্যমে লিখিতভাবে শাহরুখপুত্র এসব কথা জানান।

এদিন আরিয়ান খানের পক্ষে আদালতে জামিন আবেদন করেন ভারতের খ্যাতিমান আইনজীবী সতীশ মানেশিন্ডে। তবে তার যুক্তি ও দাখিল করা দলিলে সন্তুষ্ট হতে পারেননি বিচারক আর এম নেরলিকার। ফলে জামিনও মেলেনি শাহরুখপুত্রের। ফলে আরও ১৪ দিন আর্থার রোডের জেলেই থাকতে হচ্ছে আরিয়ানকে।

আইনজীবীর মাধ্যমে আরিয়ান খান আদালতকে বলেন, ‘আমি ২৩ বছর বয়সী একটা ছেলে, আমার কোনো ক্রিমিন্যাল রেকর্ড নেই। আমাকে সেখানে (প্রমোদতরী) আমন্ত্রণ জানানো হয়েছিল। তারা মাদক নিতে বলেছিল, আমি অস্বীকার করেছিলাম। আমার বিরুদ্ধে আর কোনো অভিযোগ নেই। আমার ফোনের সব ডেটা সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমার বাবা-মা রয়েছে, পরিবার এখানে থাকে। আমি ভালো ঘরের ছেলে। আমার ভারতীয় পাসপোর্ট রয়েছে, আমি কোথাও পালিয়ে যাবো না। তথ্য-প্রমাণ লোপাটের কোনো চেষ্টাও করবো না।’

আদালতে আরিয়ান দাবি করেন, ‘আমার কাছ থেকে কোনো ধরনের মাদক উদ্ধার হয়নি। যে চ্যাটিংয়ের কথা বলা হচ্ছে, সেগুলো আমি বিদেশে থাকার সময়ে করেছিলাম।’

গত ২ অক্টোবর গোয়াগামী একটি বিলাসবহুল ক্রুজে অভিযান চালায় ভারতের নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) একটি টিম। সেখান থেকে আটক করা হয় আরিয়ানকে। সঙ্গে তার বন্ধু আরবাজ মার্চেন্টসহ আরও কয়েকজন আটক হন। পরদিন ৩ অক্টোবর আরিয়ানকে মাদক মামলায় গ্রেফতার দেখায় এনসিবি।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023