শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

ক্যান্সার আক্রান্ত মায়ের সেবায় সাজাপ্রাপ্ত আসামির মুক্তি!

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১

যশোরে ক্যান্সার আক্রান্ত মায়ের সেবা, ১০টি বৃক্ষরোপণ, মুক্তিযুদ্ধভিত্তিক পাঁচটি চলচ্চিত্র দেখা, সৎ উপায়ে উপার্জন ও মাদক সেবন না করার শর্তে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক আসামির এক বছরের জন্য মুক্তি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক সোহানী পূষণ এ ব্যতিক্রমী রায় দেন। মুক্তিপ্রাপ্ত আসামি নয়ন কুমার সাহা (৪৫) যশোরের কেশবপুর উপজেলার ভোগতি গ্রামের কালারবাসা মোড়ের বাসিন্দা।

২০০৫ সালের ৮ অক্টোবর নয়ন সাহা তিন পুরিয়া হেরোইনসহ পুলিশের হাতে আটক হন। এ বিষয়ে কেশবপুর থানায় মাদকের একটি মামলা হয়। ওই মামলায় ২০১০ সালের ৩ মে যশোরের যুগ্ম ও জেলা জজ আদালতের বিচারক তিন বছরের সশ্রম কারাদণ্ডের রায় দেন।

ওই রায়ের বিরুদ্ধে নয়ন সাহা আপিল আবেদন করেন। আপিলের ওই মামলার রায়ে নয়নকে দোষী সাব্যস্ত করে এক বছরের জন্য বিভিন্ন শর্তে মুক্তি দেওয়া হয়। জেলা প্রবেশন অফিসার শর্ত ভঙ্গ হচ্ছে কিনা তা দেখভাল করবেন।

মামলার রায় পড়ে শোনানোর সময় অভিযুক্ত নয়ন সাহা আনন্দে কান্নায় ভেঙে পড়েন। তিনি সব শর্ত প্রতিপালন করবেন বলে জানান। তার মুরগির খামার পরিচালনা করে সৎ উপায়ে উপার্জন করবেন বলে আদালতকে প্রতিশ্রুতি দেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023