শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

একজন ভালো নেতার অভাবে ভুগছে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

নতুন মৌসুমের শুরুতে একের পর এক হতাশাজনক ম্যাচ খেলছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। স্প্যানিশ লা লিগায় সাত ম্যাচে তারা জিতেছে মাত্র তিনটি আর উয়েফা চ্যাম্পিয়নস লিগে হেরে গেছে দুই ম্যাচেই। মাঠের এমন অবস্থার মধ্যেই মাঠের বাইরে কোচের বরখাস্ত বিষয়ক নানান গুঞ্জন শোনা যাচ্ছে হরহামেশা।

এমতাবস্থায় বার্সেলোনার ঘুরে দাঁড়ানোর জন্য মূলত একজন ভালো নেতা প্রয়োজন বলে মনে করেন ক্লাবটির তারকা মিডফিল্ডার মিরালেম পিয়ানিচ। কোচ রোনাল্ড কোম্যানের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক খুব একটা ভালো না হলেও, ক্লাবের ভালোর জন্যই একজন ভালো নেতা খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন বসনিয়া-হার্জেগোভিনার এ মিডফিল্ডার।

বার্সেলোনার হয়ে গত মৌসুমে খুব বেশি খেলার সুযোগ দেয়া হয়নি পিয়ানিচকে। বেশিরভাগ সময়ই রাখা হয়েছে বেঞ্চে। পরে চলতি মৌসুমে লোনে বেসিকতাসে পাঠিয়ে দেয়া হয়েছে তাকে। তাই কোচের সঙ্গে সম্পর্কটা খুব একটা ভালো নয় পিয়ানিচের। তবু ক্লাবের বর্তমান দুরাবস্থা নিয়ে চিন্তিত এ তারকা মিডফিল্ডার।

বেইন স্পোর্টসকে পিয়ানিচ বলেছেন, ‘বার্সেলোনা এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। দর্শক-সমর্থকদের প্রত্যাশা অনুযায়ী ফল আনতে পারছে না তারা। যা কি না খেলোয়াড়দের ওপর আরও বাড়তি চাপ তৈরি করছে।’

পিয়ানিচের মতে, একজন ভালো নেতার অভাবে ভুগছে বার্সেলোনা। তাই ভালো একজন নেতার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘দলকে আবার নিজের পায়ে দাঁড় করাতে হয়তো একজন ভালো নেতার প্রয়োজন।’

তবে এখন খানিক সময় লাগলেও, বার্সেলোনা ঠিকই ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস পিয়ানিচের, ‘বার্সেলোনা তাদের সোনালি অতীতে ফিরবে। তবে কিছু সময় লাগবে। বার্সেলোনা সবসময়ই বিশ্বের চার-পাঁচটি ক্লাবের মধ্যে অন্যতম। আমি নিশ্চিত তারা নিজেদের পুরোনো দিনে ফিরবে।’

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023