শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

সোনাতলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিট বাড়িঘর ভাংচুরসহ আহত : ১

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৪ অক্টোবর, ২০২১

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার সোনাতলা উপজেলা তেকানী চুকাইনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিটে একজন আহত ও বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে একপক্ষ বাড়ি ঘর ভাংচুরের ঘটনায় রিক্ত বেগম বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগ ও সরেজমিনে গিয়ে জানা যায়, গত ৩ অক্টোবর রাত অনুমান ৮ টার সময় বালিয়াডাঙ্গা চারমাথা বাজারে টাকা নিয়ে বালিয়াডাঙ্গা গ্রামের ইছাহাকের ছেলে শিপন ও ফুলবাড়ি গ্রামের তফছির বেপারীর ছেলে শাকিল মিয়ার কথা কাটা-কাটি হয়। কথা কাটা-কাটির এক পর্যায়ে শাকিল ও শিপনের মধ্যে ধাক্কা ধাক্কির শুরু হলে পাশেই দোকানে থাকা শাকিলের মামা শফিকুল ইসলামসহ মামা ভাগ্নে দুজনেই শিপনকে মারপিট করে। এতে শফিকুল ও শিপন আহত হয়। শিপন বাড়িতেই প্রাথমিক চিকিৎসা গ্রহন করে এবং শফিকুল সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এরপর শফিকুল ও ভাগ্নে শাকিল এর লোকজন ক্ষিপ্ত হয়ে আনুমানিক রাত ১১ টায় ইছাহাকের বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে। এব্যাপারে ইছাহাকের মেয়ে রিক্তা বেগম বাদী হয়ে ইবাদুল (৪৫) কে প্রদান বিবাদী করে ৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। এব্যাপারে থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023