শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

অ্যাটলেটিকোর বিপক্ষে হারই সঙ্গী হলো বার্সার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৩ অক্টোবর, ২০২১

স্পোর্টস ডেস্ক
ছোটখাট দলের কাছে দিব্যি হেরে যাচ্ছে, সেখানে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনা জিততে পারবে, সে আশা করা ছিল বাতুলতা মাত্র। ধারণার মতই হয়েছে ম্যাচের ফল। অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে গিয়ে ২-০ গোলে হেরে এসেছে বার্সেলোনা। অ্যাটলেটিকোর হয়ে গোল দুটি করেছেন থমাস লেমার এবং লুইস সুয়ারেজ।

লুইস সুয়ারেজ শুধু একটি গোলই করেননি। অন্য গোলটি করিয়েছেন। থমাস লেমার ২৩ মিনিটে প্রথম যে গোলটি করেন, সেটার যোগানদাতা ছিলেন সুয়ারেজই। মূলতঃ একা এক লুইস সুয়ারেজের কাছেই হারতে হয়েছে বার্সাকে। সুয়ারেজের এই দুই গোল নিশ্চিতভাবেই রোনাল্ড কোম্যানের ওপর আরও বেশি চাপ তৈরি করেছে।

ম্যাচের ২৩তম মিনিটে ফরাসী তারকা থমাস লেমারকে গোলের জন্য বল তৈরি করে দেন লুইস সুয়ারেজ। এরপর ক্লাবের হয়ে জয়সূচক গোলটিও করেন তিনি। যদিও গোল করার পর কোনো উদযাপনই দেখা যায়নি সুয়ারেজের কাছ থেকে।

ম্যাচের পর এ নিয়ে তিনি বলেন, ‘আমি জানতাম বিষয়টা সম্পর্কে। উদযাপন করিনি কেবলমাত্র সম্মান এবং ভালোবাসা থেকে। একজন বার্সা সমর্থক হিসেবে, বার্সায় যে সময়টা আমি অতিবাহিত করেছি, আমার সাবেক সতীর্থদের সঙ্গে গোল উদযাপন করার যে স্মৃতি রয়েছে এমনকি সমর্থকদের সঙ্গেও, সে কারণেই আমি নিজে তাদের বিপক্ষে গোল করে উদযাপন করাটা খুবই কঠিন।‘

তবে উদযাপন না করলেও গোল করার পর ফোন করার ভঙ্গি করে হাতটা মুখের কাছে নেন। এটা যে বিশেষ কোনো ইঙ্গিত ছিল তা বুঝতে কারো বাকি ছিল না। এ নিয়ে ম্যাচের পর জিজ্ঞাসা করা হলে সুয়ারেজ বলেন, ‘মানুষ জানুক যে, আমার ঠিক একই নাম্বার রয়েছে এবং এখনও আমি সেই একই টেলিফোন ব্যবহার করি।‘ সুয়ারেজ কী বোঝাতে চেয়েছেন, তা সবাই এ কথায় বুঝে গেছে।

ইঙ্গিতটা ছিল পুরোপুরি বার্সা কোচ রোনাল্ড কোম্যানের উদ্দেশ্যে। এ নিয়ে সরাসরি সুয়ারেজকে জিজ্ঞাসা করা হয় যে আপনি কী কোম্যানকে উদ্দেশ্য করে কিছু বলেছেন? জবাবে সুয়ারেজ বলেন, ‘না না না, এমন কিছুই না। যদি তিনি এটাকে ব্যক্তিগতভাবে নেন, তাহলে …., না। আমি মূলতঃ বাসায় আমার বাচ্চাদের সঙ্গেও মজা করে এমন করে থাকি।‘

এই জয়ে দ্বিতীয় স্থানে উঠে এলো অ্যাটলেটিকো মাদ্রিদ। ৮ ম্যাচে অ্যাটলেটিকোর পয়েন্ট ১৭। ৭ ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ।

একের পর এক হারের কারণে রোনাল্ড কোম্যানের বার্সা কোচের পদ থেকে যে কোনো সময় বরখাস্ত হওয়ার শঙ্কা তৈরি হয়। কিন্তু অ্যাটলেটিকোর বিপক্ষে ম্যাচ শুরুর আগে হঠাৎ করেই বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা ঘোষণা দেন, কোচের পদে কোম্যানই থাকছেন। কোনো পরিবর্তন আনা হবে না।‘

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023