শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়া শহরে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা, আটক ১

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়া শহরের ব্যস্ততম এলাকায় প্রকাশ্য খায়রুল ইসলাম সুমন (২৮) নামের এক প্রাইভেটকার চালককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১১টার দিকে বগুড়া শহরের বনানী-মাটিডালী রোডের কানছগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত খায়রুল ইসলাম রংপুর শহরের সাতগাড়া মিস্ত্রী পাড়ার আব্দুল খালেকের ছেলে। তিনি বগুড়ায় নিজস্ব প্রাইভেটকার ভাড়ায় চালাতেন।

এ ঘটনায় নিহতের সঙ্গী এক যুবককে আটক করেছে পুলিশ। মাদককারবারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার পর থেকে সুমন প্রাইভেটকারটি নিয়ে শেরপুর রোডে কানছগাড়ি এলাকায় উপশম ডায়াগোনোস্টিক সেন্টারের সামনে অপেক্ষা করছিলেন। রাত ১১টার দিকে দুই যুবক এলে সুমন গাড়ি থেকে নেমে তাদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে সুমনকে ছুরিকাঘাত করলে তিনি দৌড়ে পাশের একটি ফার্মেসির দোকানে প্রবেশ করেন। এ সময় ওই দুই যুবক ফার্মেসির ভিতরে প্রবেশ করে আবারো উপর্যুপরি ছুরিকাঘাত করে শেরপুর রোডের পশ্চিমপার্শ্বের গলি পথে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের পর পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের প্রাইভেটকার ও তার সাথে থাকা নারুলী এলাকার চয়ন নামের এক যুবককে আটক করে। মাদক ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে।

বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা জানান , জড়িতদের শনাক্ত এবং গ্রেফতার করতে অভিযান চলছে। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে।

তিনি আরো জানান, নিহতের দুই হাতের কবজি ও উরুতে ধারালো অস্ত্র দিয়ে আহত করার পর প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023