শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

ক্যাটরিনার সঙ্গে সাদৃশ্যের জন্য আলিনা রাইকে নিয়ে হইচই

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক

প্রায় তারকাদের চেহারার সঙ্গে সাদৃশ্যের কারণে আলোচনায় আসেন নানা ব্যক্তি। এবার বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের চেহারার সঙ্গে মিল থাকায় আলোচনায় আলিনা রাই। তাকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে নেটমাধ্যমে। ইনস্টাগ্রামে প্রায়শই ছবি ও ভিডিও দেন তিনি, ফলোয়ারের সংখ্যাও পেরিয়েছে ২ লাখের ঘর।

নেটমাধ্যমে অবশ্য বেশ ভালই পরিচিত আলিনা। ২০২০ সালে সঙ্গীতশিল্পী বাদশার একটি গানের ভিডিওতেও দেখা যায় তাকে। পেশায় তিনি মডেল, তবে মূল জনপ্রিয়তা ইনস্টাগ্রাম ও টিকটকে। নেটাগরিকদের মধ্যে ইতিমধ্যে বেশ গুঞ্জন উঠেছে বলি-সুন্দরী ক্যাটরিনা কাইফের সঙ্গে তার এই আশ্চর্য মিল নিয়ে।
কেউ বলছেন, আলিনার সৌন্দর্য ক্যাটরিনার ধারে কাছেও পৌঁছবে না। কেউ আবার কটাক্ষ করে বলছেন, ক্যাটরিনার মতো রূপ পেতে প্লাস্টিক সার্জারি করিয়েছেন আলিনা।

এই সাদৃশ্য নিয়ে কী বলছেন আলিনা নিজে? তিনি চান, ‘তার পরিচিতি হোক তার নিজের জন্যই, অন্যের জন্য নয়।’ আলিনা মুখে একথা বললেও তিনি প্রায়ই ক্যাটরিনার মতো সেজে ইন্টারনেটে ছবি আপলোড করেন। এতে আরও বেশি করে আলোচনায় চলে আসেন তিনি।

আলিনা দাবি করেছেন, তিনি নাকি এই মিল নিয়ে সচেতন ছিলেন না। মুম্বাই আসার পরে লোকমুখে শুনেই তিনি তা বুঝতে পারেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023