শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

কোপা ইউরো আমেরিকা খেলবে ইতালি-আর্জেন্টিনা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

স্পোর্টস ডেস্ক

গত জুলাইয়ে ইউরো কাপ ও কোপা আমেরিকার ফাইনালের পরই শোনা যাচ্ছিলো গুঞ্জন। তখনই বলাবলি হচ্ছিলো, দুই মহাদেশের দুই চ্যাম্পিয়নকে নিয়ে হতে পারে একটি বিশেষ ম্যাচ।

অবশেষে এলো সেই ঘোষণা। ইউরো কাপের সবশেষ চ্যাম্পিয়ন ইতালি ও কোপা আমেরিকার সবশেষ চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে নিয়ে কোপা ইউরোআমেরিকা ম্যাচ। শুধু এবারই নয়। ইউরো ও কোপার পরবর্তী দুই আসরের চ্যাম্পিয়নদের নিয়েও হবে এই ম্যাচ।

বিশেষ এই ম্যাচটি হবে আগামী বছরের জুনে। মঙ্গলবার এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। তবে তারা ম্যাচটির ভেন্যু চূড়ান্ত করেনি।

উয়েফা তাদের বিবৃতিতে জানিয়েছে দুই মহাদেশের মধ্যকার ফুটবলীয় সম্পর্কের উন্নতির লক্ষ্যেই মূলত এ বিশেষ ম্যাচের আয়োজন করছে তারা। এছাড়া মেয়েদের ফুটবল, ফুটসাল এবং যুব ফুটবলও তাদের পরিকল্পনায় রয়েছে।

পুরো বিবৃতিতে কোথাও ফিফার নাম উল্লেখ করেনি উয়েফা। কিন্তু ক্লাব পর্যায় হোক কিংবা আন্তর্জাতিক; যেকোনো ভিন্ন মহাদেশীয় টুর্নামেন্ট মূলত আয়োজন করে থাকে ফিফা। তাই এ বিষয়ে একটা খটকা রয়েই যাচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023