শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

ফুটসাল বিশ্বকাপের সেমিতে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

স্পোর্টস ডেস্ক

গত জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যকার সুপার ক্লাসিকোর লড়াইয়ে বুদ হয়েছিল গোটা ফুটবল বিশ্ব। চলতি মাসের শুরুর দিকে সুযোগ ছিলো আরও একবার এ দুই দলের মহারণ দেখার। কিন্তু খেলা শুরুর ৫ মিনিট পরই স্থগিত করে দেয়া হয়।

মাসের শুরুতে না হলেও, শেষে এসে ঠিকই ব্রাজিল-আর্জেন্টিনার দ্বৈরথ দেখবে ক্রীড়াপ্রেমীরা। তবে এবার ফুটবল মাঠে নয়। ফুটবলেরই ভিন্ন এক সংস্করণ ফুটসালে। তাও যেনো তেনো ম্যাচ নয়। ফুটসাল বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হবে এ দুই দল।

লিথুয়ানিয়ায় গত ১২ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ফুটসাল বিশ্বকাপের নবম আসর। যার পর্দা নামবে আগামী ৩ অক্টোবর। এই টুর্নামেন্টের সেমিফাইনালেই মুখোমুখি হয়ে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল।

বুধবার বাংলাদেশ সময় রাত ১১টায় ফুটসাল বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মাঠে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ। পরদিন একই সময়ে দ্বিতীয় সেমিফাইনালে লড়বে পর্তুগাল ও কাজাখাস্তান। পরে ৩ অক্টোবরই হবে তৃতীয় স্থান নির্ধারণী ও শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচ।

ডি গ্রুপে তিন ম্যাচের সবকয়টি জিতে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় রাউন্ডে পৌঁছায় ব্রাজিল। তিন ম্যাচে তারা গোল করে ১৮টি। পরে দ্বিতীয় রাউন্ডে জাপানকে ৪-২ এবং শেষ আটে মরোক্কোর বিপক্ষে ১-০ গোলের জয়ে নিশ্চিত হয় সেমির টিকিট।

অন্যদিকে এফ গ্রুপ থেকে একইভাবে তিন ম্যাচের সবকয়টি জিতে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় রাউন্ডে পৌঁছায়। তারা তিন ম্যাচে ১৭ গোল। পরে দ্বিতীয় রাউন্ডে প্যারাগুয়েকে হারায় ৬-১ গোলে এবং কোয়ার্টারে রাশিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র হয় মূল। টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জিতে সেমিতে উঠেছে তারা।

ফিফা র‍্যাংকিংয়েও ব্রাজিল-আর্জেন্টিনার অবস্থান পাশাপাশি। দুই নম্বরে রয়েছে ব্রাজিল আর তাদের পরের অবস্থানেই আর্জেন্টিনা। তবে পয়েন্টে অবশ্য অনেক ব্যবধান। ব্রাজিলের যেখানে ১৮০৩ পয়েন্ট, সেখানে ১৬৯৮ পয়েন্ট রয়েছে আর্জেন্টিনার ঝুলিতে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023