শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

আইপিএলে মুস্তাফিজের ৬ লাখ রুপি জরিমানা!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

স্পোর্টস ডেস্ক

পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে ১২ লাখ ভারতীয় রুপি জরিমানা দিয়েছিলেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক স্যাঞ্জু স্যামসন। এবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে ২৪ লাখ রুপি জরিমানা গুনলেন স্যামসন।

আইপিএলের নিয়ম অনুযায়ী, প্রথমবার স্লো ওভার রেটের অভিযোগে অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা করা হয়। দ্বিতীয়বার এর পুনরাবৃত্তি ঘটলে অধিনায়ককে ২৪ লাখ রুপি ও একাদশের বাকি সদস্যদের ৬ লাখ রুপি করে জরিমানার বিধান রয়েছে। শনিবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচেও স্লো ওভার রেটের অভিযোগ ওঠে রাজস্থানের বিরুদ্ধে। এবার তাই অধিনায়কসহ দলের সবাইকে গুনতে হয়েছে জরিমানা।

মুস্তাফিজদের জরিমানার অঙ্ক অবশ্য স্যামসনদের চেয়ে কম। স্যামসন ছাড়া বাকিদের ৬ লাখ রুপি করে জরিমানা করা হয়েছে। চতুর্দশ আসর থেকে আইপিএলে স্লো ওভার রেটের শাস্তি কঠোর করা হয়েছে। চলতি আসরে রাজস্থান আর কোনো ম্যাচে ধীর গতিতে বোলিং করলে এক ম্যাচের নিষেধাজ্ঞা পাবেন অধিনায়ক স্যামসন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023