শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

সিডিউল জটিলতা, কলকাতার বনির সঙ্গে সিনেমাটি ছাড়লেন দীঘি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক
প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার ব্যানারে ‘মানব দানব’ শিরোনামের নতুন একটি সিনেমায় কাজ করার কথা ছিল চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির। মৌখিকভাবে মোটামোটি কথা ঠিকঠাক থাকলেও শেষমেষ সিনেমাটি তার করা হচ্ছে না। সিডিউলজনিত সমস্যার কারণে এই সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন দীঘি। এ ব্যাপারে প্রযোজনা প্রতিষ্ঠানটির চলচ্চিত্র সমন্বয়কারী অপূর্ব রায় মানবজমিনকে বলেন, ‘মানব দানব’ সিনেমায় আমাদের প্রথম পছন্দ দীঘিই ছিল। নায়িকা হিসেবে কাজ করানোর জন্য তার সঙ্গে কথাবার্তাও হয়। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে, সিডিউলজনিত সমস্যার কারণে দীঘিকে এই সিনেমায় পাচ্ছি না। অক্টোবরে তার অন্য একটি সিনেমার ডেট দেয়া ছিল। তারপরও দীঘি এই সিনেমাটি করতে বেশ আগ্রহী ছিলেন।

ওই সিনেমার পরিচালকের সঙ্গেও আলাপ করেছিলেন। কিন্তু তারা দীঘিকে ছাড়তে চাচ্ছেন না। এদিকে আবার ১৬ অক্টোবর থেকে ‘মানব দানব’র কাজ শুরু হবে। দীঘি বলেন, আমি গতকাল গিয়েছিলামও শাপলা মিডিয়ার অফিসে কথা বলতে। কিন্তু ডেট মিলাতে পারছিলাম না কোনোভাবেই। দীঘির বদলে কাকে নেয়া হচ্ছে, জানতে চাইলে অপূর্ব রায় বলেন, নতুন একজনকে নেয়া হয়েছে। নাম শালুক। উল্লেখ্য, ‘মানব দানব’ সিনেমায় নায়ক হিসেবে আগেই চূড়ান্ত ছিলেন কলকাতার চিত্রনায়ক বনি সেনগুপ্ত। আর সিনেমাটি পরিচালনা করছেন বজলুর রাশেদ চৌধুরী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023