শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

প্রতারণা মামলায় জিজ্ঞাসাবাদ এড়ালেন অভিনেত্রী জ্যাকলিন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক
আর্থিক প্রতারণার মামলায় জিজ্ঞাসাবাদ এড়ালেন বলিউডের শ্রীলঙ্কান সুন্দরী অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। দ্বিতীয়বারের মতো শনিবার (২৫ সেপ্টেম্বর) তাকে জেরা করার কথা ছিল ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)।

এর আগে গত ৩০ আগস্ট ইডির দপ্তরে জ্যাকলিনকে প্রায় ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দা কর্মকর্তারা। আর্থিক প্রতারণার মামলায় ফেঁসেছেন বলিউড অভিনেত্রী। খোয়া গেছে প্রায় ২০০ কোটি টাকা। এদিন রেকর্ড করা হয় জ্যাকলিনের জবানবন্দি।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, ৩৬ বছর বয়সী অভিনেত্রীকে শনিবার দ্বিতীয়বারের জন্য ডাকা হয়েছিল। কিন্তু ইডির দপ্তরে উপস্থিত হননি তিনি।

জানা যায়, রানবাক্সির মতো বড় কোম্পানির প্রোমোটার শিবিন্দর সিং ও মালবিন্দর সিংকের পরিবারকে ২০০ কোটি টাকার প্রতারণা করার অভিযোগ রয়েছে সুকেশের বিরুদ্ধে। সুকেশ চন্দ্রশেখর নামে ওই ব্যক্তি অভিনেত্রীর কাছ থেকেও টাকা নিয়েছেন। সাক্ষী হিসেবে যার জেরা চলছিল, সে নিজেই প্রতারণার শিকার।

ইডি সূত্রে খবর, জ্যাকলিন সুকেশ চন্দ্রশেখর ও তার প্রেমিকা লীনা পালের কথায় ফেঁসে গিয়ে খুইয়েছেন প্রচুর অঙ্কের টাকা। জ্যাকলিনের সঙ্গে কথা বলে ইডির হাতে এসেছে বহু জরুরি তথ্য। জেলে বসেই এই কাজ চালিয়ে যাচ্ছিলেন সুকেশ। আপাতত রোহিনী জেলে আছে সে।

দিল্লি পুলিশের আর্থিক অপরাধ দমন শাখা সুকেশ ও অন্য কয়েকজনের বিরুদ্ধে প্রতারণা, ষড়যন্ত্র ও ২০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এনে মামলা দায়ের করে। এই মামলার সূত্রে গত ২৪ আগস্ট তদন্তকারীরা চেন্নাইয়ে সাড়ে ৮২ লাখ রূপি মূল্যের একটি বাংলো, এক ডজন বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত করেছে।

ইডি সূত্রের দাবি, তদন্তে যে সমস্ত তথ্য মিলেছে, তার ওপরে ভিত্তি করেই জ্যাকলিনকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হয়ে পড়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023