শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

ইশারা ভাষায় শাহরুখের নাম

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক

ছবি হিট বা ফ্লপ হোক, তাতে কিছু যায় আসে না বলিউড সুপারস্টার শাহরুখ খানের। ভারতীয় দর্শকের হৃদয়জুড়ে তিনি দিনের পর দিন রাজত্ব করে আসছেন। শাহরুখপ্রেমীদের জন্য একটি সুখবর—প্রিয় তারকার নামটি এবার ‘ভারতীয় সাইন ল্যাঙ্গুয়েজ’ অভিধানের পাতায় উঠে এল।
প্রতিবছর ২৩ সেপ্টেম্বর ‘আন্তর্জাতিক সাইন ল্যাঙ্গুয়েজ ডে’ হিসেবে পালিত হয়। শ্রবণপ্রতিবন্ধীদের সাহায্যের জন্য সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘সাইন ল্যাঙ্গুয়েজ’ অভিধান প্রকাশ করেছেন। সেখানে কিং খানের নাম স্থান পেয়েছে।
জানা গেছে, এই অভিধানে ১০ হাজার শব্দ রয়েছে। ওই ১০ হাজার শব্দের মধ্যে একটি শাহরুখ খানের নাম। এ অভিধান অনুযায়ী শাহরুখ খানের নাম যদি কেউ বলতে চান, তাহলে তাঁকে ডান হাতের আঙুলগুলো বন্দুকের মতো করে ধরতে হবে, আর বুকের ওপর দুবার টোকা মারতে হবে।

ভারতের সাইন ল্যাঙ্গুয়েজ প্রশিক্ষণ শিবির থেকে এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে। এই ভিডিও খুব দ্রুত ছড়িয়ে পড়েছে। শাহরুখের অনুরাগীরা তাঁর এই খবরে দারুণ খুশি। নেট দুনিয়ায় সবাই কিং খানকে শুভেচ্ছা জানাচ্ছেন।

২০১৮ সালে শাহরুখ খানের ‘জিরো’ ছবিটি মুক্তি পেয়েছিল। এরপর সিনেমার জগৎ থেকে কিছুদিন দূরে ছিলেন তিনি। বলিউড বাদশাহকে খুব শিগগির সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ ছবিতে দেখা যাবে। এই ছবিতে তাঁর সঙ্গে আছেন দীপিকা পাড়ুকোন ও জন এব্রাহাম। কিং খানকে এটলির প্যান ইন্ডিয়া ছবি ‘লায়ন’–এ দেখা যাবে। এই ছবির কাজে এখন তিনি ব্যস্ত। এদিকে বেশ কিছুদিন ধরে রাজকুমার হিরানির ছবিতে কিং খানের কাজ করা নিয়ে নানান গুঞ্জন শোনা যাচ্ছিল। লেখিকা কণিকা ধিলন টুইট করে এই খবরের সত্যতা স্বীকার করেছেন।

তিনি জানিয়েছেন, ছবির পাণ্ডুলিপি চূড়ান্ত হয়ে গেছে। এই প্রকল্পের পাণ্ডুলিপি রাজকুমার হিরানি, অভিজাত যোশী আর কণিকা ধিলন— তিনজন মিলে লিখেছেন। ৩৯ বছর বয়সী চিত্রনাট্যকার কণিকা ‘হাসিন দিলরুবা’, ‘মনমর্জিয়া’, ‘জাজমেন্টাল হ্যায় ক্যায়া’, ‘কেদারনাথ’ ছবিরও পাণ্ডুলিপি লিখেছেন।

তিনি রিটুইট করে তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘আমি আমার আগামী ছবির অপেক্ষায় আছি। কারণ, সেসব মানুষের সঙ্গে আমি কাজ করতে চলেছি, যাঁদের আমি ভালোবাসি। হ্যাঁ, আমি তাঁদের প্রকৃতই ভালোবাসি। এটা আমার জন্য বিশেষ একটি ব্যাপার। তাঁরা হলেন রাজকুমার হিরানি, শাহরুখ খান ও অভিজাত যোশী।’ জানা গেছে, কিং খানের এই ছবি সোশ্যাল কমেডি ছবি হতে চলেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023