শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

এক বছর পর নুসরাত-যশ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক
জি ফাইভে মুক্তি পাচ্ছে যশ-নুসরাতের ছবি ‘এসওএস কলকাতা’। গতবছর পুজোতেই এই ছবি মুক্তি পেয়েছিল সিনেমাহলে। এক বছর পর এবার জি ফাইভে যশ-নুসরাতের অনুরাগীরা দেখতে পাবেন এই ছবি। নুসরাত-যশের লাভ লাইফে এই ছবি কিন্তু অত্যন্ত গুরুত্ব রাখে। এই ছবির শুটিং ফ্লোরেই নাকি কাজের ফাঁকে জমাট বাঁধে যশ-নুসরাতের বন্ধুত্ব। আর সেই বন্ধুত্ব থেকে প্রেমের জন্ম। ছবিটি বক্স অফিসে খুব একটা সফল না হলেও, নুসরাত-যশের প্রেমের গুঞ্জন ছিল সুপারহিট। এরপর থেকেই নিন্দুকদের চর্চায় রোজই চলে আসতেন যশরত! ‘এসওএস কলকাতা’ থেকেই প্রযোজনায় পা রাখেন অভিনেত্রী এনা সাহা।

এই ছবিতে তিনি অভিনয়ও করেছিলেন। যশ, নুসরাত ছাড়াও এই ছবিতে অভিনয় করেছিলেন মিমি চক্রবর্তী। ছেলে ঈশানের জন্মানোর পরই ধীরে ধীরে কাজ শুরু করেছেন নুসরাত। যশকে সঙ্গে নিয়ে ফটোশুটও সেরেছেন। নুসরাত জাহানের সন্তানের বাবা কে? অভিনেত্রী-সাংসদ অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে এই জল্পনা চলছিল। সোশ্যাল মিডিয়াতেও নেটিজেনরা নানা সময়ে, নানাভাবে নুসরাতকে এই প্রশ্নেই জর্জরিত করছিল। কয়েকদিন আগে নুসরাত জানিয়ে ছিলেন তার ছেলে ঈশানের বাবা কে? তবে স্পষ্ট নয়। বরং ইঙ্গিতেই সন্তানের বাবার কথা বলেছিলেন নুসরাত! তবে আর সন্তানের পিতৃপরিচয় গোপন রাখতে পারলেন না অভিনেত্রী৷ কলকাতা পৌরসভার বার্থ সার্টিফিকেটের পোর্টালে পুত্র ঈশানের বাবার নামের জায়গায় অভিনেতা দেবাশিস দাশগুপ্ত ওরফে যশের নাম লিখেছেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023