শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

শুটিংয়ে ফিরছেন শুভশ্রী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক

ছেলে ইউভানকে নিয়ে জীবনের নতুন এক অধ্যায় পাড় করছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। সংসার সামলানো থেকে শুরু করে নিজের সব কাজই করছেন। এমনকি চালিয়ে যাচ্ছেন শুটিং। তবে এবার শুটিংয়ে ভিন্ন এক অভিজ্ঞতা দেবে তাকে। কারণ তার শুটিং দেখবে ছেলে ইউভান। যা এর আগে কখনো হয়নি।

সম্প্রতি পরিচালক সপ্তাশ্ব বসুর নতুন ছবি ‘ডক্টর বক্সী’র শুটিংয়ে ফিরেছেন অভিনেত্রী। এটি একটি মেডিক্যাল থ্রিলার ছবি।

পরিচালক বললেন, এক শ্রেণির চিকিৎসকেরা এই পেশাকে শুধুই আয়ের মাধ্যম হিসেবে দেখেন। ‘ডক্টর বক্সী’ এমন চিকিৎসকদের বিরুদ্ধে লড়াইয়ের গল্প।

এ ছবিতে শুভশ্রীর চরিত্রটি গল্পের সূত্রধর। হেরিটেজ হোটেলে বেড়াতে গিয়ে একটি খুনের ঘটনায় জড়িয়ে পড়ে সে। সেখানে ডক্টর বক্সী উপস্থিত হয়ে তাকে বাঁচাতে পারে কি-না, খুনের ঘটনার নেপথ্যে কোনও চিকিৎসা সংক্রান্ত অপরাধ জড়িয়ে আছে কি-না, তা নিয়ে এই গল্প।

শুভশ্রী গাঙ্গুলী বলেন, ইউভানকে সঙ্গে নিয়ে প্রথমবার শুটিং করছি। আউটডোর থাকলেও ইউভান আমার সঙ্গেই সব সময়ে থাকবে। ওকে ছাড়া থাকতে পারব না। শুটিংয়ের পরিবেশে আমার ছেলে বড় হবে।

জানা গেছে, পুজার পরে ছবির শুটিং শুরু হবে। আর মুক্তির পরিকল্পনা রয়েছে আগামী বছর পয়লা বৈশাখে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023