শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

কাউকে খুশি করতে ইন্ডাস্ট্রিতে আসিনি: বানি কাপুর

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক

বলিউড অভিনেত্রী বানি কাপুর নিজের ক্যারিয়ারের সিদ্ধান্তগুলো বরাবরই ভেবে-চিন্তে নিয়ে থাকেন। এতে ক্যারিয়ার ঝুলিতে সিনেমার সংখ্যা আশানুরূপ না হলেও কোনো আক্ষেপ নেই তার। সংখ্যা বাড়ানোর চেয়ে ভালো এবং মানসম্মত সিনেমার অপেক্ষায় থাকেন তিনি। চারপাশের অনেকেই তাকে নানা বিষয়ে পরামর্শ দেন। তবে তিনি নিজের পছন্দের বাইরে যেতে চান না। সম্প্রতি এক সাক্ষাত্কারে এমনটাই জানিয়েছেন এই অভিনেত্রী।

বানি বলেন, ‘আমি আমার লক্ষ্য সম্পর্কে খুবই সচেতন। আমি সবসময়ই নিজের বিশ্বাসের প্রতি সৎ থাকতে চাই। আমি মনে করি, সততার সঙ্গে কাজ করলে কোনোকিছুই আপনাকে আটকিয়ে রাখতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘আমি কাউকে খুশি করতে ইন্ডাস্ট্রিতে আসিনি। অন্যরা আমাকে যেভাবে চায়, সেভাবে আমার ক্যারিয়ার গড়তে চাই না। আমি একজন অভিনেত্রী হিসেবে অভিনয় দিয়ে সবাইকে সন্তুষ্ট করতে চাই। আমি এমন একটি প্রকল্পের অংশ হতে চাই, যা আমাকে মুখে হাসি নিয়ে বাড়ি ফিরতে দেবে। একটি নির্দিষ্ট চলচ্চিত্রের অংশ হয়ে আনন্দ অনুভব করতে চাই। নিজের কাজ নিয়ে সন্তুষ্ট থাকতে পারি এমন সিনেমা ক্যারিয়ারে যুক্ত করার চিন্তা সবসময়ই আমার মাথায় থাকে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023