শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

সৃজিতের সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন অভিনেত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক

ওপার বাংলার নন্দিত নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় ও অভিনেত্রী রাজনন্দিনী পালকে নিয়ে একসময় নানা মুখরোচক কথা ছড়িয়েছিল সোশ্যাল মিডিয়ায়। যদিও এ বিষয়ে কখনো কেউ মুখ খুলেননি। সম্প্রতি আনন্দবাজার পত্রিকার সঙ্গে আলাপকালে ২০১৮ সালে সৃজিতের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী।

রাজনন্দিনী বলেন, সৃজিত মুখোপাধ্যায় আর আমাকে নিয়ে যে বিতর্কের সূত্রপাত সেটা কিন্তু সংবাদমাধ্যমেরই তৈরি। আমায় জড়িয়ে দেওয়া হয়েছিল, এটাই আমার বলার। বয়সে সৃজিত আমার পিতৃসম। তাকে নিয়ে এর বেশি আর কিছু বলার নেই।

তিনি আরও বলেন, আমি কিন্তু তাকে (সৃজিত) ‘আঙ্কল’ বলে ডেকেছিলাম। এতে পরিচালক ক্ষুণ্ণ হয়েছিলেন। শুধু সৃজিত বলে ডাকার অনুরোধ জানিয়েছিলেন। আমি নিজে থেকে কিছুই করিনি।

এই অভিনেত্রীর মতে, এক যে ছিল রাজা’ সিনেমায় যিশু সেন গুপ্তের বিপরীতে একটা ‘বাচ্চা বৌ’ দরকার ছিল। যে চরিত্রে অভিনয় করার জন্য সৃজিত তাকে ডেকেছিলেন। তিনি তখন খুবই ছোট। এখন আর সেই বয়সে নেই! তবে উপযুক্ত চরিত্র পেলে সৃজিত আবারও তাকে ডাকবেন বলে বিশ্বাস করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023