শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

শেষ মুহূর্তের গোলে ১ পয়েন্ট পেলো বার্সেলোনা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১

স্পোর্টস ডেস্ক

ঘরের মাঠে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে পরাজয়ের তিক্ত স্বাদ ভোলার দারুণ সুযোগ ছিলো বার্সেলোনার সামনে। তুলনামূলক দুর্বল দল গ্রানাডার বিপক্ষে সহজ জয় পাবে কাতালান ক্লাবটি- এমনটাই ছিলো অনুমেয়। কিন্তু হলো এর উল্টোটাই।

আরও একবার ন্যু ক্যাম্পে হতাশ করলো বার্সেলোনা। সহজ জয়ের প্রত্যাশায় খেলতে নেমে মিললো কষ্টার্জিত ড্র; তাও কি না শেষ সময়ের গোলে। বার্সার মাঠে খেলতে এসে প্রথম গোলটি করেছিলো গ্রানাডার, ম্যাচের ২ মিনিটের সময়। ম্যাচের ৯০ মিনিটে সেটি শোধ করে ১ পয়েন্ট পেয়েছে কাতালানরা।

পুরো ম্যাচে একচ্ছত্র আধিপত্য ছিলো বার্সেলোনারই। ম্যাচের ৭৮ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ নিজেদের দখলেই রেখেছিল বার্সেলোনা। গোলের জন্য ১৭ বার চেষ্টা করে ৬টি শট লক্ষ্যেও রাখে তারা। কিন্তু বারবার পুড়তে হয়েছে গোল মিসের হতাশায়। যে কারণে মেলেনি কাঙ্ক্ষিত জয়।

উল্টো ম্যাচের ২ মিনিটেই ন্যু ক্যাম্পকে স্তব্ধ করে দেয় গ্রানাডা। তাদের নেয়া কর্নার কিক ঠিকভাবে ক্লিয়ার করতে পারেনি বার্সার রক্ষণ। পরে বাঁ দিক থেকে সতীর্থের ক্রস ফাঁকা জায়গায় পেয়ে সহজেই দলকে এগিয়ে দেন ডমিঙ্গোজ দুয়ার্তে। এই এক গোলই তাদের জয়ের জন্য যথেষ্ঠ মনে হচ্ছিলো।

পুরো প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও ৮৯ মিনিট পর্যন্ত লিড ধরে রাখে টেবিলের ১৭ নম্বর দলটি। কিন্তু শেষ বাঁশি বাজার কিছুক্ষণ আগে গোল হজম করে বসে তারা। তরুণ গাভির ক্রসে লাফিয়ে ওঠা হেডে ম্যাচে সমতা ফেরান উরুগুইয়ান ডিফেন্ডার রোনাল্ড আরাউহো। যাতে নিশ্চিত হয় বার্সেলোনার ১টি পয়েন্ট।

এ ড্রয়ের পর চার ম্যাচে সমান ২টি করে জয়-ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের সাত নম্বরে অবস্থান করছে বার্সেলোনা। এক ম্যাচ বেশি খেলে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের ১৭ নম্বরে রয়েছে গ্রানাডা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023