শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

কারিনার থেকে তিনগুণ বেশি পারিশ্রমিক কঙ্গনার!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক
কয়েকদিন আগে একটি সিনেমায় সীতার চরিত্রে অভিনয়ের জন্য ১২ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা কারিনা কাপুর খান। এরপরই তিনি নানা ধরনের ট্রলের শিকার হতে থাকেন। সেই ট্রলের জবাব দিয়েছেন তিনি।

কারিনা বলছেন, নায়করা বেশি পারিশ্রমিক চাইলে কেউ কোনো কথা বলেন না কিন্তু নায়িকারা পারিশ্রমিক বেশি চাইলেই কেন তাকে নিয়ে ট্রল করা হয়।

অন্যদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কঙ্গনা রানাওয়াত জানান, তিনি সীতার চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। সিনেমার নাম ‘সীতা, দ্য ইনকারনেশন’। শোনা যাচ্ছে, এই সিনেমার জন্য ৩২ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন কঙ্গনা।

এবার কঙ্গনার সিনেমা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে মন্তব্য করেছেন বলিউডের আরেক অভিনেতা ও প্রযোজক কমল রাশিদ খান। সীতার সংবাদ সামনে আসতেই তিনি আবারও কঙ্গনার পারিশ্রমিক নিয়ে প্রশ্ন তুলেছেন।

তিনি তার টুইটার হ্যান্ডেলে লিখেছেন, ‘সূত্রের খবর সীতা সিনেমার জন্য ৩২ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন কঙ্গনা। আর এই সিনেমার হাত ধরেই বলিউডের হায়েস্ট পেড নায়িকা হচ্ছেন তিনি। কিন্তু কেন প্রযোজক এই ভুল করলেন? আমার আগামী রিভিউয়ে আমি এ বিষয়ে সব তথ্য দেবো।’

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023