শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

ম্যাচ জিতলেই সাবিনারা পাবেন ৩ হাজার ডলার পুরস্কার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১

স্পোর্টস ডেস্ক

এএফসি এশিয়ান নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে বাংলাদেশ মিশন শুরু করছে আজ (রোববার)। উজবেকিস্তানে বিকেল চারটায় প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ জর্ডান। গ্রুপের অন্য দল ইরান।

বাংলাদেশের দুই প্রতিপক্ষই অনেক শক্তিশালী ও অভিজ্ঞ। এশিয়ান পর্যায়ে এ দুটি দলের বিপক্ষে ভালো ফল করতে হলে সাবিনাদের খেলতে হবে নিজেদের সেরাটা।

দলকে উৎসাহ দিতে শনিবার উজবেকিস্তান গেছেন বাফুফের সদস্য ও মহিলা উইংয়ের চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ এবং বাফুফের সদস্য ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী।

শনিবার সাবিনাদের সঙ্গে সাক্ষাৎ করে মাহফুজা আক্তার কিরণ তাদের জন্য পুরস্কার ঘোষণা করেছেন। ম্যাচ জিতলেই সাবিনারা পাবেন ৩ হাজার ডলার পুরস্কার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লাখ ৫৬ হাজার টাকা), ড্র করলে ১ হাজার ডলার বা প্রায় ৮৫ হাজার টাকা।

সাবিনাদের উদ্দেশ্যে মাহফুজা আক্তার কিরণ বলেছেন ‘দেশের মানুষ তোমাদের দিকে তাকিয়ে আছে। আমরা ড্রয়ের জন্য খেলব না, জয়ের জন্য খেলব। জয়ের জন্য পুরস্কারও পাবে তোমরা।’

বাংলাদেশের মেয়েরা উজবেকিস্তান যাওয়ার আগে নেপালে দুটি প্রীতি ম্যাচ খেলে একটি হেরে একটি ড্র করেছে। কোচ গোলাম রব্বানী ছোটন আশা করেছেন, তার দল উজবেকিস্তানে ভালো খেলা উপহার দেবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023