শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ায় চাঁদাবাজির অভিযোগে দুই পুলিশ সদস্য প্রত্যাহার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় চাঁদাবাজির অভিযোগে দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার রাতে এ নির্দেশ দেয়া হয়। তারা হলেন- বগুড়া সদর থানার এএসআই আবাদুল্লাহ আল মোস্তফা এবং কনস্টেবল(ড্রাইভার) মাহিদুর রহমান।

এর আগে শুক্রবার রাতে পুলিশ সুপারের আদেশে তাদেরকে থানা থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ।

জানা গেছে, শুক্রবার ডিউটি না থাকা সত্ত্বেও তারা মন ইন ইকো পার্কে যেয়ে সেখানে থাকা লোকজনদের অহেতুক জিজ্ঞাসাবাদসহ হয়রানি করেন। পরে রাত ৯টার দিকে তিন মোটরসাইকেল আরোহীকে আটক করে তারা ২ হাজার টাকা চাঁদা দাবি করেন। এক পর্যায়ে ওই দুই পুলিশ সদস্যের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ওই তিন মোটরসাইকেল আরোহী। পরে সেখানে থাকা লোকজনেরা দুই পুলিশ সদস্যকে ঘেরাও করে আটকে রাখে। এ খবর পেয়ে মন ইন ইকো পার্কে দায়িত্বরত কর্মকর্তারা তাদের পরিচয় নিশ্চিত করে সদর থানায় পাঠিয়ে দেন।পরে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে রাতেই তাদেরকে থানা থেকে প্রত্যাহার করা হয়।

এ বিষয়ে প্রত্যাহার হওয়া এএসআই আব্দুল্লাহ আল মোস্তফা বলেন, একটি কাজের জন্য পার্কের ওই রাস্তা ধরে পল্লীমঙ্গলের দিকে যাচ্ছলাম পথিমধ্যে তিন মোটরসাইকেল আরোহীর গতিবিধি সন্দেহজনক লাগায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তারা আমাদের সাথে বাকবিতণ্ডা জড়িয়ে পরে।

অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়ায় দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া অভিযোগের বিষয়টি অধিকতর তদন্ত করে দেখা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023