শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

বগুড়ার শাজাহানপুরে বাসের ধাক্কায় সেনা সদস্য নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার শাজাহানপুরে বাসের ধাক্কায় শামীম হোসেন (৩৩) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। এ সময় তার ছেলে রেদওয়ান হোসেন (৭) আহত হয়েছে। শাজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) নান্নু খান জানান, শনিবার রাতে উপজেলার মাঝিড়া বন্দর এলাকায় এমপি চেকপোস্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত শামীম হোসেন মাঝিড়া সেনানিবাসে সেনা গোয়েন্দা সংস্থা এফআইইউতে সৈনিক পদে কর্মরত ছিলেন। তিনি স্ত্রী ও সন্তান নিয়ে মাঝিড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। শনিবার রাত ৮টার দিকে তিনি বাইসাইকেলে ছেলেকে নিয়ে মহাসড়ক পার হওয়ার চেষ্টা করছিলেন। সে সময় নওগাঁ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী চাঁদনী ট্রাভেলসের একটি বাসের (ঢাকা-মেট্রো-ব-১৪-৬৫৬৩) চালক বাইসাইকেলে ধাক্কা দেয়। এতে বাইসাইকেল থেকে মহাসড়কে ছিটকে পড়ে শামীম ও ছেলে রেদওয়ান আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে শামীম মারা যান। দুর্ঘটনার পরপরই সেনা সদস্যরা বাসটি জব্দ এবং এর চালক আজাদ মোস্তাফা (৪০) ও সুপারভাইজার আমিনুল ইসলামকে (৩৮) আটক করে পুলিশে দিয়েছেন। এ ব্যাপারে শাজাহানপুর থানায় মামলার প্রস্তুতি চলছে। পরিদর্শক (তদন্ত) নান্নু খান জানান, এ ঘটনায় মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023