শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

‘গুনিন’ সিনেমায় পরীমনি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক

নন্দিত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়িকা পরীমনি। শুক্রবার রাতে ছবিটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এ নায়িকা। সিনেমার কেন্দ্রীয় ‘রাবেয়া’ চরিত্রে প্রথমে নুসরাত ফারিয়ার অভিনয়ের কথা থাকলেও অবশেষে সেটি করছেন পরীমনি।

পরীমনি গণমাধ্যমে বলেন, ‘জেল থেকে বের হওয়ার দুই দিন পরেই পরিচালকের সঙ্গে ছবিটি নিয়ে কথা হয়। এরই মধ্যে গল্প ও চরিত্রটি নিয়ে কথা বলেছি। পুরো গল্পটি আমি পড়েছি। শুক্রবার রাতে কাজটির জন্য চুক্তিবদ্ধ হলাম।’

আগামী ১০ অক্টোবর থেকে শুটিং শুরু হওয়ার কথা আছে।

এই নায়িকা আরও বলেন, ‘গিয়াস উদ্দিন সেলিম আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। তাঁর সঙ্গে কাজ করলে আমি মানসিকভাবে ভালো থাকি। শুটিংয়ে একটা উৎসবের পরিবেশ তৈরি করে কাজ করেন সেলিম ভাই।’

পরীমনি জানান, এত বড় একটি ঘটনার পরে প্রথম কাজ গিয়াস উদ্দিন সেলিমের মতো পরিচালকের সঙ্গে হচ্ছে, এটি তাঁর জন্য বড় প্রাপ্তি।

গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘প্রথমে চরিত্রটি নুসরাত ফারিয়ার করার কথা ছিল। কিন্তু তার সিডিউল জটিলতার জন্য সম্ভব হয়নি। নতুন অপশন হিসেবে পরীমনিকে নিলাম। চরিত্রটিতে তাকে ভালো মানাবে। “স্বপ্নজাল” সিনেমা ও “প্রীতি” ওয়েব সিরিজে পরীমনির সঙ্গে আমি কাজ করেছি। তাই এই ছবিতে তার সঙ্গে কাজ করা আরও সহজ হবে বলে মনে করি।’

গিয়াস উদ্দিন সেলিম জানান, ২০ সেপ্টেম্বর থেকে ব্রাহ্মণবাড়িয়ার একটি জায়গায় জোড়া একটি বটগাছের নিচে সেট তৈরির কাজ শুরু হবে। সেখানে ১০ অক্টোবর থেকে শুটিং শুরু হবে। এরপর ছবির বাকি কাজ হবে মানিকগঞ্জে।

‘গুনিন’ ছবিটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির জন্য তৈরি হচ্ছে। পরীমনি ছাড়াও এই ছবিতে আরও অভিনয় করবেন মোস্তফা মনওয়ার, ঝুনা চৌধুরী, ইরেশ যাকের, শরিফুল রাজ, শিল্পী সরকার অপু, নাসির প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023