শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

বগুড়ায় আবাসিক এলাকায় ব্যাটারি রিসাইকেলিং! নিরব প্রশাসন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া
পরিবেশ রক্ষার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ পরিবেশ অধিদপ্তর ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। কিন্তু সরকারের চোখ ফাঁকি দিয়ে নিয়ম নীতির তোয়াক্কা না করে বগুড়ার সাবগ্রাম থেকে ২ কিলো উত্তরে ফনির মোড় নামক স্থানে একটি ব্যাটারি রিসাইকেলিং সিস্টেম চালু করেছে একটি প্রভাবশালী মহল। সরেজমিনে গিয়ে দেখা যায় হাসান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হাসান মিয়া একটি প্লাস্টিক কারখানা খুলে বসেছে এবং সেখানে লেড এসিড রিসাইকেলিং প্লাস্টিক কারখানা চলমান রয়েছে যা নারী-পুরুষ সার্বক্ষণিক কাজ করছে এবং টানা দিনব্যাপী মেশিন চালানোর কারণে শব্দ দূষণ, রিসাইকেলিং পানির কারণে নলকূপের পানি ফেনা যুক্ত হওয়া, পরিবেশের উপর ব্যাপক হুমকি হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন মৌখিকভাবে নিষেধ করলেও কোন এক উচ্চমহলের প্রভাবে স্থানীয়দের কে কোণঠাসা করে রেখেছে। এক পর্যায়ে ফনির মোড় এলাকার মিঠুন নামের এক যুবক তাদের নলকূপের পানি বগুড়া জনসাস্থ অধিদপ্তরে পরীক্ষা করতে নিয়ে যান কিন্তু পানি পরীক্ষা করে জানানো হয়। ওই পানিতে উচ্চ মাত্রার সীসা বিদ্যমান আছে যা ক্যান্সারসহ মানবদেহে ক্ষতিকারক কারণ হয়ে দাঁড়াতে পারে। তখন তিনি স্থানীয়দের গণস্বাক্ষর নিয়ে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে, পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়, নির্বাহী প্রকৌশলী সড়ক ও জনপথ বিভাগ বগুড়া, বগুড়া পৌরসভা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু ১ মাস পেরিয়ে গেলেও এখনো কোনো ব্যবস্থা হয়নি বলে জানান মিঠুন। তবে একটি মহল থেকে জানা গেছে ভুক্তভোগীদের বিভিন্নভাবে মুখ বন্ধ করতে মোটা অংকের অ্যামাউন্ট দেওয়ার চেষ্টা চলছে। তবে পরিবেশ অধিদপ্তর উক্ত মালিককে একটি নোটিশ করলেও মালিক এম এ হাসান পরিবেশ অধিদপ্তর এর নোটিশ গ্রহন করেননি। নারুলী ফাঁড়ির ইনচার্জ আনোয়ার এর সঙ্গে কথা বললে তিনি জানান, এব্যাপারে কিছু জানেন না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023