নামুজা (বগুড়া) প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর (শুক্রবার) সন্ধ্যায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ বন্দরে রাশেদুজ্জমান বাবুর নিজস্ব কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ১/২/ ও ৩ নং ওয়ার্ডের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোজাফফর হোসেন খান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগঞ্জ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ নেতা মোঃ আশরাফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সদস্য ও শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক মশিউর রহমান। আরো উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি কাজী ফারুক, আওয়ামী লীগ নেতা আলী হাসান, যুবলীগ নেতা বাদশা মিয়া, আজিজুল ইসলাম, আমিনুর ইসলাম, আব্দুর রাজ্জাক, ওয়াসিম, মুনছুর রহমান, রাজু আহম্মেদ, মাছুম, ১ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোজাহিদ রহমান রিফাত, পারভেজ আহমেদ, ফয়সাল আহমেদ সহ- অনেক।