শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

দুপচাঁচিয়ায় নকল স্বর্ণের মূর্তিসহ গ্রেপ্তার এক

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ বগুড়ার একটি টহল টিম দুপচাঁচিয়ায় গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে নকল স্বর্ণের মূর্তি সহ তোজাম্মেল হোসেন(৫৩) নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত তোজাম্মেল উপজেলার কামারু গ্রামের কফিল উদ্দিনের ছেলে। এ ঘটনায় শুক্রবার দুপচাঁচিয়া থানায় র‌্যাবের পক্ষ থেকে একটি প্রতারনা মামলা দায়ের করা হয়েছে।

থানায় মামলা সূত্রে জানা যায়, ঘটনারদিন রাতে র‌্যাব-১২ বগুড়ার একটি টহল টিম দুপচাঁচিয়ায় অবস্থানকালে গোপন সংবাদে জানতে পারেন যে, উপজেলার কামারু গ্রামের জনৈক ছিদ্দিকের হোসেনের বাড়ির সামনে কামারু-বেড়াগ্রাম রাস্তার ওপর এক ব্যক্তি নকল স্বর্ণের মূর্তি কাছে রেখে সোনা হিসাবে বিক্রির জন্য অবস্থান করছেন। এ সংবাদ পেয়ে র‌্যাবের কর্মকর্তারা তাদের উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সঙ্গীয় ফোর্স সহ উক্ত স্থানে পৌঁছিলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তোজাম্মেল পালানোর চেষ্টা করলে র‌্যাব তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে সোনা সাদৃশ্য সোনালী রংয়ের নারী অবয়ব মূর্তি উদ্ধার করে।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলী জানান, র‌্যাব-১২ কর্তৃক গ্রেপ্তারকৃত তোজাম্মেলের বিরুদ্ধে দুপচাঁচিয়া থানায় একটি প্রতারনা মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত তোজাম্মেলকে গতকাল শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023