স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ায় ট্রেনে কাটা পড়ে মজে বেগম(৮৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে আদমদীঘি উপজেলার সান্তাহার-বগুড়া মিটার গেজ লাইনে পাইকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মজে বেগম পাইকপাড়া এলাকার মছির উদ্দিন প্রামানিকের স্ত্রী।
স্থানীয়রা জানান, মজে বেগম দুপুরের খাবার খাওয়ার জন্য রেল লাইন অতিক্রম করে ছেলের বাড়িতে যাচ্ছিলেন। এমন সময় সান্তাহার থেকে ছেড়ে আসা বগুড়াগামী দোলনচাঁপা ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মারা যান।
সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ সোসেন জানান, বিষয়টি থানা পুলিশকে কেউ অবগত করেননি।