শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

৩ মাস কাজ করেও পাননি বেতন, ইভ্যালি নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক

বহুল আলোচিত ই-কমার্সভিত্তিক প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিকে, প্রতিষ্ঠানটি নিয়ে মুখ খুলেছেন এর প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে কাজ করা অভিনেত্রী শবনম ফারিয়া।

জানা গেছে, ইভ্যালিতে প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে শবনম ফারিয়া যোগ দেন তিন মাস আগে। কিন্তু এই তিন মাসে তিনি প্রতিষ্ঠানটির কাছ থেকে এক টাকাও পাননি বলে অভিযোগ তার। এছাড়া প্রায় এক মাস আগে তিনি ইভ্যালি থেকে পদত্যাগ করেছেন বলেও জানিয়েছেন।

এ বিষয়ে শবনম ফারিয়া গণমাধ্যমকে বলেন, ‘প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়ার পর অফিসিয়ালি তিন মাস কাজ করলেও কোনো বেতন পাইনি। যোগদানের পর থেকেই জানতে পারি ভেতরে বেতন নিয়ে সমস্যা চলছিল। তাই তিন মাস কাজের পরই আগস্টের শেষ সপ্তাহে আমি চাকরি ছেড়ে চলে আসি।’
এর আগে, ইভ্যালির সঙ্গে আপাতত কোনো সম্পর্ক নেই বলে জানান তাহসান খান। গেল ১০ মার্চ অনলাইনে ইকমার্স প্রতিষ্ঠান ‘ইভ্যালি’র ‘ফেইস অব ইভ্যালি’ (শুভেচ্ছাদূত) ঘোষণা করা হয় তারকা শিল্পী তাহসান খানকে। পরের মাস থেকে প্রতিষ্ঠানটির কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন ওঠে। গ্রাহকের পণ্য সময়মতো পৌঁছে না দিতে পারায় তোপের মুখে পড়তে থাকে ইভ্যালিকে। সবদিক বিবেচনা করে মে মাসের মাঝামাঝি সময় ইভ্যালি থেকে স্বেচ্ছায় সরে যান তাহসান।

এ বিষয়ে তাহসান গণমাধ্যমকে জানান, ‘ইভ্যালির সঙ্গে আমি নেই। এর বেশি কিছু জানানোর কিছু নেই।’ মূলত, চুক্তি বাতিলের নন ডিসক্লোজার শর্ত অনুযায়ী তিনি এর বেশি আপাতত বেশি কিছু জানাতে চান না। জনপ্রিয় এ তারকা বলেন, ইভ্যালির সঙ্গে তিনি নেই এটা নিশ্চিত।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023