শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

‘কপাল পোড়া’ রুকমার, শুধু সংসার ভাঙে তার!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক
ভারতের ‘কিরণমালা’ খ্যাত অভিনেত্রী রুকমা রায়ের প্রেমজীবনে নাকি ভয়ানক বাঁধা! তৃতীয় ব্যক্তির কারণে বার বার তার প্রেম, সংসার ভাঙে। বুধবার, অভিনেত্রীর অনুরাগীরা তেমনই আবিষ্কার করেছেন! তারা তার একাধিক ধারাবাহিকের ছবি তুলে ধরেছেন। সেখানে কবে, কাকে রুকমা ভালবেসেছিলেন তার হদিস দিয়েছেন। পাশে জ্বলজ্বল করছে রুকমার পর্দার প্রেমে কাঁটা হয়ে দাঁড়ানো চরিত্ররাও। এই দিয়েই মিম বানিয়ে ফেলেছেন তারা। সেখানে সবার আক্ষেপ, ‘কপাল পোড়া রুকমা দিদিইইই! রুকমাদি যা চায়, তাতেই অন্যের নজর লেগে যায়।’

উদাহরণ হিসেবে মিমে প্রথমেই বলা হয়েছে ‘কিরণমালা’ ধারাবাহিকের কথা। যেখানে রাজকন্যা ‘কিরণ’ ওরফে রুকমা ভালবেসেছিলেন রাজপুত্র পৃথ্বীরাজকে। সেখানে কিরণের পথের কাঁটা ‘বজ্রমালা’ ওরফে মধুবনী ঘোষ। দ্বিতীয় স্থানে ‘কুন্দফুলের মালা’। যেখানে ‘অংশু’ আর ‘ঘুঙুর’-এর মাঝে এসেছিল ‘শকুন্তলা’। এই তিন চরিত্রে অভিনয় করেছিলেন ইন্দ্রজিৎ চক্রবর্তী, রুকমা এবং সোনালি চৌধুরী।

 

এর পরে আরও অনেক ধারাবাহিকে অভিনয় করেছেন রুকমা। তবে এই মুহূর্তে চর্চায় স্টার জলসার ‘দেশের মাটি’ ধারাবাহিকের ‘রাজা-মাম্পি’ জুটি। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর রুকমার রসায়ন দর্শকদের ভীষণ পছন্দের। সেখানেও বাধা মাম্পির পর্দার তুতো বোন ‘নীলপাখি’ ওরফে স্বৈরিতি বন্দ্যোপাধ্যায়!

এর পরেই চোখে জল নিয়ে ছবিতে রুকমার প্রশ্ন, ‘একটা ধারাবাহিকেও কি শান্তিতে সংসার করতে পারব না আমি?’

মিম-স্রষ্টাদের রসিকতার নমুনায় একই সঙ্গে বিস্মিত এবং আপ্লুত রুকমার অনুরাগীরা। কেউ প্রশ্ন তুলেছেন, ‘রুকমাদির সঙ্গেই এটা কেন হয়’? কারওর মতে, ‘তিনি হয়তো এক সময় অন্যদের জ্বালিয়েছেন। তাই নিজেও এ ভাবে জ্বলছেন!’ রুকমা যদিও এর আগে জানিয়েছেন, ‘দেশের মাটি’-সহ কোনও ধারাবাহিকেই তাকে ছোট করা হয়নি। পরিবারে সাধারণত যা যা দেখা যায়, ঠিক তাই-ই তুলে ধরার চেষ্টা করা হয় ছোট পর্দায়। তবে তার মধ্যেই মোক্ষম জবাব দিয়েছেন এক নেটাগরিক।

তার দাবি, ‘রুকমা নিজে ‘খড়কুটো’ ধারাবাহিকে সৌজন্য-গুনগুনের মধ্যে ‘তৃতীয় ব্যক্তি’ মাম্পি হিসেবে অনেক বার ঢুকে পড়েছেন। তার বেলা?’

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023