শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

আসছে রোশান-তমার ‘আনন্দী’

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক

চলতি বছরের প্রথমদিকে মাহমুদ হাসান শিকদারের পরিচালনায় নির্মিত হয় সাত পর্বের ওয়েব সিরিজ ‘আনন্দী’। আরটিভির প্রয়োজনায় ওয়েব সিরিজটির নাম ভূমিকায় অভিনয় করেন চিত্রনায়িকা তমা মির্জা। এতে তার সহশিল্পী ছিলেন চিত্রনায়ক রোশান। সব কাজ শেষে এখন এটি প্রকাশের অপেক্ষায় আছে।

জানা গেছে, সিরিজটি আরটিভির অ্যাপে মুক্তি পাবে। মূলত আনন্দী নামের এক মেয়ের জীবনযুদ্ধকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে।

এতে অভিনয় প্রসঙ্গে তমা মির্জা বলেন, আমার অভিনয় জীবনের অন্যতম একটি কাজ এটি। গল্পপ্রধান সিরিজটিতে অভিনয় করে প্রশান্তি পেয়েছি। আশা করছি এটি দর্শকেরও ভালো লাগবে।

রোশান বলেন, আমি ছবির বাইরে অন্য কোনো ধরনের কাজ করি না। গল্প পছন্দ হলে মাঝে মধ্যে ওয়েব সিরিজে অভিনয় করি। মূলত গল্পের আকর্ষণের কারণেই এতে অভিনয় করেছি। আমি এটির সফলতা নিয়ে আশাবাদী।

অন্যদিকে রোশান ও তমা মির্জা দুজনেই ছবিতে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। মুক্তির অপেক্ষায় আছে তাদের একাধিক ছবি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023