শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

শেরপুরে অপহরণের একমাস পর স্কুলছাত্রী উদ্ধার, যুবক গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার শেরপুরে অপহৃত হওয়ার এক মাস পর দশম শ্রেণির এক ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে রাকিবুল ইসলাম রাকিব (২১) নামে একজনকে। সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে পৌর শহরের সান্যাল পাড়ার বৈকাল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাকিবুল ইসলাম রাকিব উপজেলার কুসুম্বী ইউনিয়নের দারুগ্রাম পশ্চিমপাড়ার জাকির হোসেনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের হামছায়াপুর এলাকায় স্কুলে আসা-যাওয়ার সময় দশম শ্রেণির ওই ছাত্রীকে উত্যক্ত করতেন রাকিবুল ইসলাম রাকিব। একাধিকবার ওই শিক্ষার্থীকে প্রেম ও বিয়ের প্রস্তাবও দেন তিনি। এতে রাজি না হওয়ায় গত ১৫ আগস্ট সন্ধ্যার দিকে আরও কয়েকজন যুবকের সহায়তায় ওই কিশোরীকে অপহরণ করেন রাকিব। এরপর শহরের একটি বাসায় দীর্ঘ এক মাস ধরে তাকে আটকে রাখা হয়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ঘটনার পর থেকেই অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ। সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বৈকাল বাজার সংলগ্ন একটি বাসায় অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। পাশাপাশি মূল অপহরণকারী রাকিবুল ইসলাম রাকিবকেও গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় রাকিবের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন সংশোধনী আইনে মামলা করা হয়েছে। তাকে বগুড়া আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023