শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

বিয়ে করছেন বিদ্যুৎ জামওয়াল, পাত্রী কে?

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক

পোশাক শিল্পী নন্দিতা মোহতানির সঙ্গে বাগদান সারলেন বিদ্যুৎ জামওয়াল। দু’জনেই জীবনের নতুন অধ্যায় সূচনার কথা জানালেন নেটমাধ্যমে।

ইনস্টাগ্রামে দু’টি ছবি দিয়েছেন বিদ্যুৎ। প্রথমটিতে দেখা যাচ্ছে, হারনেস পরে একে অপরের হাত ধরে দেওয়াল বেয়ে উঠছেন বিদ্যুৎ এবং নন্দিতা। দ্বিতীয়টিতে তাজমহলের সামনে দেখা গিয়েছে দু’জনকে। ছবিগুলি দিয়ে বিদ্যুৎ লিখেছেন, ‘কম্যান্ডোর মতো করে বাগদান সারলাম।’ লেখার পাশে একটি আংটির ইমোজি জুড়ে দিয়েছেন বিদ্যুৎ। তার সঙ্গেই জানিয়েছেন ১ সেপ্টেম্বর শুভ কাজটি সেরে ফেলেছেন তিনি। প্রসঙ্গত, ‘কম্যান্ডো’ বিদ্যুতের প্রথম ছবি। জীবনের বিশেষ দুই দিককে এই পোস্টে মিলিয়ে দিলেন তিনি।

এই ছবিগুলি আবার নিজের ইনস্টাগ্রামেও শেয়ার করেছেন নন্দিতা। লিখেছেন, ‘আর ওকে অপেক্ষা করাতে পারলাম না। হ্যাঁ বলে দিলাম।’ বিদ্যুৎ এবং নন্দিতাকে শুভেচ্ছা জানিয়েছেন সোফি চৌধুরী এবং তানিশা মুখোপাধ্যায়ের মতো তারকারা।

নিজেদের সম্পর্ক নিয়ে কখনও প্রকাশ্যে মুখ খোলেননি বিদ্যুৎ বা নন্দিতা। ইনস্টাগ্রামে যদিও একে অপরের সঙ্গে ছবি দেন তাঁরা। সেপ্টেম্বর মাসে শুরুর দিকে তাজমহলের সামনে তাঁদের একাধিক ছবি নেটমাধ্যমে ঘুরপাক খাচ্ছিল। অনেকেই অনুমান করেছিলেন বাগদানের কথা। নেহা ধুপিয়া সেই সময়ে শুভেচ্ছা জানিয়েছিলেন দু’জনকে। কিন্তু তখনও গুঞ্জনে সিলমোহর বসাননি বিদ্যুৎ বা নন্দিতা। অবশেষে একসঙ্গে সুখবর প্রকাশ্যে আনলেন তাঁরা। সূত্র: আনন্দবাজার

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023