শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ায় নিজের পাতা বিদ্যুতের ফাঁদে প্রাণ গেল অটোরিকশা চালকের

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

অটোরিকশা চুরি ঠেকাতে তাতে বিদ্যুৎ সংযোগ দেন চালক মো. বাবু মিয়া (৩২)। কিন্তু নিজের পাতা বিদ্যুতের ফাঁদে পড়ে ওই অটো চালকই মারা গেছেন।

রবিবার সকালে উপজেলার গাড়ীদহ মডেল ইউনিয়নের দামুয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত বাবু মিয়া ওই গ্রামের গোলাম রব্বানীর ছেলে।

অত্র ইউনিয়নের চেয়ারম্যান দবির উদ্দিন এই তথ্য নিশ্চিত করে জানান, সম্প্রতি দামুয়া গ্রামে একাধিক অটোরিকশা চুরি হয়। তাই চুরি ঠেকাতে শনিবার রাতে বসতবাড়ির মধ্যে চালক বাবু মিয়া অটোরিকশাটি বিদ্যুতায়িত করে রাখেন। সেইসঙ্গে ব্যাটারিতে চার্জ দেওয়ার জন্য বিদ্যুৎ সংযোগ লাগিয়ে দেন।
কিন্তু রবিবার সকালে ঘুমের ঘোরে বসতবাড়ির ভেতর থেকে অটোরিকশাটি বাড়ির উঠানে বের করতে যান। এ সময় বিদ্যুৎস্পর্শে গুরুতর আহত হন তিনি।
একপর্যায়ে খবর পেয়ে স্থানীয়রা এসে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠিয়ে দেন। কিন্তু হাসপাতালে নেওয়ার পথেই মারা যান ওই অটোরিকশা চালক বাবু মিয়া।
এ প্রসঙ্গে জানতে চাইলে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক বলেন, ঘটনাটি মৌখিকভাবে শুনেছি। তবে অফিসিয়ালিভাবে জানি না। তাই খোঁজখবর নিয়ে পরবর্তীতে জানানো হবে বলে মন্তব্য করেন এই পুলিশ কর্মকর্তা।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023