শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ায় করোনা ও উপসর্গে ৩জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় এ জেলার দুই হাসপাতালে করোনা ও উপর্সগে তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় একজন এবং বাকি দুইজন উপসর্গ নিয়ে মারা গেছেন। এছাড়া একই সময়ে জেলায় নতুন করে ২০৭ নমুনায় আরও ১৪জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের হার ৬ দশমিক ৭৬ শতাংশ। যা গতকাল ছিল ৮ দশমিক ৪১ শতাংশ। এছাড়া নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ১২জন। বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

তথ্যমতে, নতুন করে মারা যাওয়া ব্যক্তি হলেন- সদরের হেলাল উদ্দিন(৪৪)। নতুন করে বগুড়ার একজন মারা যাওয়ায় মোট মৃত্যুর সংখ্যা ৬৭৪জনে দাঁড়িয়েছে।

প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শনিবার মোট ২০৭টি নমুনার ফলাফল এসেছে। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১০জন এবং এন্টিজেন পরীক্ষায় ৪জন করোনা পজিটিভ ছিলেন।

নতুন আক্রান্ত ১৪জনের মধ্যে সদরে ১০, গাবতলী ২ এবং বাকি দুইজন সোনাতলা ও শাজাহানপুরের বাসিন্দা।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বগুড়া জেলায় এ পর্যন্ত মোট ২১ হাজার ২৫৮জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ হাজার ৪৯০জন এবং ৯৪জন চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023