শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

আবারও বিয়ে করলেন মাহি?

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক

চিত্রনায়িকা মাহিয়া মাহি আবারও বিয়ে করছেন বলে মিডিয়ায় জোর চর্চা চলছে বেশ কিছুদিন ধরে। এবার সেই চর্চা যেন নতুন মাত্রা পেল। বিভিন্ন সূত্রে জানা গেছে, গাজীপুরের এক রাজনীতিক ও ব্যবসায়ীকে বিয়ে করেছেন এই অভিনেত্রী। ওই নেতার সঙ্গে মাহির গায়ে হলুদের পোশাকে একটি ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিলেছে।

অল্প কিছুদিন আগে স্বামী অপুর সঙ্গে বিচ্ছেদের পর গাজীপুরের ওই ব্যবসায়ীর সঙ্গে মাহির বিয়ের গুঞ্জন ওঠে। সে সময় মাহি সংবাদমাধ্যমকে বলেন, ‘না, বিয়ে হয়নি, আমরা বন্ধু। শুধু বন্ধু নই, আমরা অনেক অনেক ভালো বন্ধু।’

সেই গুঞ্জন এখন আরও ডালপালা গজিয়ে সামনে আসছে। এরই মধ্যে মাহিয়া মাহি আলোচনার জন্ম দেন ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে, যে স্ট্যাটাসে মাহি লিখেছেন, ১৩ সেপ্টেম্বর সারপ্রাইজ দেবেন তিনি।

কি সেই সারপ্রাইজ এখন তা নিয়ে চলছে আলোচনা। অনকে বলছেন, বিয়ের ঘোষণা দিবেন এ নায়িকা। তবে এ বিষয়ে মাহির সঙ্গে যোগাযোগ করেও কোনো উত্তর পাওয়া যায়নি। খোলাসা করেননি কিছু্ই। এরইমধ্যে গাজীপুরের ওই ব্যবসায়ীর সঙ্গে তার বিয়ের কথা শোনা যাচ্ছে।

মাহিয়া মাহি অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায়। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘মরীচিকা’ নামে তার একটি ওয়েব সিরিজ। নতুন করে শুটিং করছেন শাহীন সুমনের ‘মাফিয়া’ ওয়েব সিরিজে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023