দিল্লিতে ৪৬ বছরের রেকর্ড বৃষ্টিপাত, জলাবদ্ধতায় বিমানবন্দরে চরম দুর্ভোগ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট
অতি বর্ষণে প্লাবিত ভারতের নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। রানওয়েতে পানি জমে ব্যাহত স্বাভাবিক কার্যক্রম। শুক্রবার ১ হাজার মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা বিগত ৪৬ বছরের মধ্যে সর্বোচ্চ।

ভারতীয় সংবাদমাধ্যম এএনআই-এর প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ইন্ধিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বৃষ্টিপাতে উড়োজাহাজ রাখার জায়গাগুলোর কিছু অংশ পানিতে তলিয়ে গেছে। ইন্ডিগো এবং স্পাইস জেটের মতো এয়ারলাইন্স প্রতিষ্ঠানগুলো তাদের যাত্রীদের ফ্লাইটের অবস্থা জেনে বিমানবন্দরে আসতে অনুরোধ জানিয়েছে। বিমানবন্দরের পানি নিষ্কাশন করা হয়েছে বলে জানা গেছে।

প্রবল বর্ষণের কারণে মাঝারি (অরেঞ্জ) সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। ১৯৭৫ সালের পর এমন বৃষ্টিপাত দেখেছে দিল্লিবাসী। এদিকে (১১ সেপ্টেম্বর) শনিবারও দিল্লিতে ব্যাপক বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতর বলছে, চলতি বছর ১ হাজার ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। দিল্লির গড় বৃষ্টিপাত প্রায় ৬৫০ মিলিমিটার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023