শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

ওয়েবে জুটি বাঁধলেন নাঈম-তিশা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক

এফ এস নাঈম, একাধারে মডেল, অভিনেতা ও গায়ক। দীর্ঘদিন ধরেই নান্দনিক কাজ দিয়ে দর্শকদের প্রিয় হয়ে উঠেছেন। ভিন্নধর্মী কাজে হাজির হয়ে কুড়িয়েছেন প্রশংসা। গেল ঈদেও বেশ কিছু নাটকে দারুণ প্রশংসিত হয়েছেন। ঈদের পর কাজে ফিরে বেশ ব্যস্ত সময় করছেন তিনি।

এরমধ্যে শেষ করেছেন নতুন একটি ওয়েব সিরিজের কাজ, নাম ‘অরা’। মারুফ রেহমান ও তানিম পারভেজের গল্পে এটি নির্মাণ করেছেন তানিম পারভেজ। রাজধানী ঢাকার বিভিন্ন লোকেশনে টানা ৫ দিনে শেষ হয়েছে এর শুটিং। ভিন্নধর্মী দুটি চরিত্রে এখানে জুটি বেঁধেছেন এফ এস নাঈম ও তাসনুভা তিশা।

এফ এস নাঈম বলেন, ‘অরা’ আসলেই একটু অন্যরকম একটা গল্প। ভৌতিক কিছু ব্যাপার রয়েছে। আবার ভৌতিকও বলবো না, আগের দিনের মানুষ যারা এরকম কিছু বিষয়কে বিশ্বাস করতো; এরকম একটা গল্প। আবার এটাও কিন্তু ঠিক, কিছু কুসংস্কার ছিলো যেগুলো বিজ্ঞানও অস্বীকার করতে পারেনি। এরকমই একটা গল্প যেখানে অনেক কিছুই ঘটে যা অবিশ্বাস্য।

তিনি আরও বলেন, এরকম গল্প ও চরিত্রে আমি এবারই প্রথম অভিনয় করেছি। আমার জন্য এটা একটা নতুন অভিজ্ঞতা। একটা সুন্দর টিম ছিলো, কাজ করে বেশ মজা পেয়েছি। এছাড়া অনেক গুণী শিল্পীর সমাবেশ ছিলো এখানে, যার কারণে কাজ করতে আরও বেশি ভালো লেগেছে।

৬ পর্বের এই সিরিজে এফ এস নাঈম ছাড়াও আরও অভিনয় করেছেন শর্মিলী আহমেদ, পার্থ বড়ুয়া, তাসনুভা তিশা, শতাব্দী ওয়াদুদ, দিপ্তীময় দিপ্তী, নিশা চৌধুরী, জান্নাত সূচী, বিরল, অশোক ব্যাপারী প্রমুখ। রেডপ্যাড স্টুডিওর ব্যানারে এ সিরিজটি খুব শিগগিরই বায়োস্কোপে মুক্তি পাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023