নামুজা (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের ধারিয়া গাংগইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংযোগ সড়কের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়কের কাজের উদ্বোধন ও বক্তব্য রাখেন মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ্ এম.পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, শিবগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা উম্মে কুলসুম শম্পা। এছাড়াও উপস্থিত ছিলেন এমপি মহোদয়ের সুযোগ্য পুত্র বগুড়া জেলা জাতীয় পার্টির উন্নতম সদস্য ও শিবগঞ্জ উপজেলা জাতীয় যুব সংহতির আহবায়ক হুসাইন শরীফ সঞ্চয়, রায়নগর ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি সহ উপস্থিত ছিলেন এমপি মহোদয়ের সফরসঙ্গী ও বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।