শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

হয় যুদ্ধে যাও, নইলে জেলখানায়!: যুবকদেরকে ইসরাইলি সরকারের হুমকি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট
যুদ্ধে যাওয়ার ব্যাপারে আগ্রহ না থাকায় ইসরাইলি যুবকদেরকে হুমকি দিয়েছে দেশটির সরকার। যুদ্ধে না যেতে চাইলে তাদের জেলখানায় যেতে হবে হুশিয়ার করেছে ইহুদিবাদী দেশটির সরকার।

সারাহ নামে এক ইসরাইলি তরুণী ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধ করতে অস্বীকৃতি জানানোর পর তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। খবর আরব নিউজের।

ইসরাইলে প্রাপ্তবয়স্ক পুরুষদের বধ্যতামূলকভাবে ৩ বছর এবং নারীদের দুই বছর সেনাবাহিনীতে কাজ করতে হয়।

দেশটির কাফর ইয়োনা শহর থেকে বাসে করে তেলআবিবের উপকণ্ঠ তেলহাশোমার এলাকার একটি সেনা ক্যাম্পে যান ১৮ বছরে পা দেওয়া ইসরাইলি তরুণী সারাহ।

সেখানকার সেনা কর্মকর্তারা আশা করছিলেন সারাহ আগামী দুই বছরের জন্য সেনাবাহিনীতে কাজ করবেন।

প্রথম চার মাস তাকে এখানে রাইফেল চালনা শেখানো হবে এবং এরপর তাকে দেশটির সীমান্তে কাজ করা সেনাবাহিনীর প্রথম সারিতে নিযুক্ত করা হবে।

এ কথা জানতে পেরে তিনি সেনাবাহিনীতে কাজ করবেন না বলে জানিয়ে দেন। কারণ, এক্ষেত্রে তাকে সীমান্তে নিরাপরাধ ফিলিস্তিনিদের গুলি করে হত্যা করতে হতে পারে।

এছাড়া, জোর করে ফিলিস্তিনিদের বাড়িঘর দখল করে সেখানে ইহুদি বসতি গড়ারও বিরোধী সারাহ।

তিনি সেখানকার প্রধান কর্মকর্তাকে বলেন, ইসরাইলের বর্ণবাদী আচরণ, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং দখলদার নীতি তার পছন্দ না। এ জন্য তিনি ফিলিস্তিনবিরোধী কোনো কর্মকাণ্ডে নিজেকে জড়াবে না।

এ কথা শুনে তাকে সঙ্গে সঙ্গে আটক করে জেলে পাঠানো হয়।

তাকে প্রাথমিকভাবে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। এরপরও যদি তিনি তার সিদ্ধান্ত থেকে সরে না আসেন, তাহলে তাকে আবারও কারাদণ্ড দেওয়া হবে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023