শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

দেশসেরা আম্পায়ার নাদির শাহ মারা গেছেন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১

স্পোর্টস ডেস্ক
দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে অবশেষে হার মানলেন বাংলাদেশে আইসিসির সাবেক প্যানেল আম্পায়ার নাদির শাহ।

না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি। রাজধানীর একটি হাসপাতালে শুক্রবার ভোর রাতে মারা যান নাদির শাহ। তার বয়স হয়েছিল ৫৭ বছর। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন।

ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ছিলেন নাদির শাহ। গত দুই বছর ধরে এই দূরারোগ্য ব্যধিতে ভুগছিলেন। বেশ কয়েকবার দেশের বাইরে গিয়ে চিকিৎসাও নেন। কিন্তু সুস্থ হননি।

গত কয়েকদিন আগে তার অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে স্বাস্থ্যে এতোটাই অবনতি ঘটে যে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেই লাইফ সাপোর্ট থেকে আর ফিরতে পারলেন না এই আম্পায়ার।

ঢাকা লিগে দুই দশকের বেশি সময় খেলেছেন নাদির শাহ। আবাহনী, মোহামেডান, বিমান, ব্রাদার্স ইউনিয়ন, সূর্যতরুণ, আজাদ বয়েজ, ধানমন্ডি ও কলাবাগান ক্লাবের হয়ে খেলেছেন নিয়মিত।

দুর্দান্ত লেগ স্পিনার ছিলেন। ব্যাটিংও পারতেন টুকটাক।

ক্রিকেটকে ভালোবেসে অবসরে গিয়েও ২২ গজের মাঠ ছাড়েননি। আম্পায়ারিং শুরু করেন। একসময় হয়ে ওঠেন দেশের এক নম্বর আম্পায়ার।

ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিংয়ের পর ২০০৬ সালের মার্চে আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিংয়ে অভিষেক হয় নাদির শাহের।

সব মিলিয়ে ৪০টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ তিনি পরিচালনা করেন মাঠে দাঁড়িয়ে। টিভি আম্পায়ার হিসেবে কাজ করেন ৬ টেস্ট ও ২৩ ওয়ানডেতে। এছাড়াও ৭৩টি প্রথম শ্রেণির ম্যাচ ও ১২৭টি লিস্ট ‘এ’ ম্যাচে আম্পায়ারিং করেন তিনি।

শেষবার তাকে আম্পায়ার হিসেবে মাঠে দেখা গেছে ২০১৯ সালের অক্টোবরে, মিরপুরে জাতীয় লিগের ম্যাচে। এরপর থেকে অসুস্থ হয়ে পড়েন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023