শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

পেরুকে রুখে দিয়ে ব্রাজিলের জয়ের ধারা অব্যাহত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১

স্পোর্টস ডেস্ক
ব্রাজিল বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে ১০০ ভাগ জয়ের ধারা বজায় রেখেছে। বাংলাদেশ সময় শুক্রবার সকালে অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিল ২-০ গোলে পরাজিত করেছে পেরুকে। বাছাই পর্বে ৮টি ম্যাচে জয়ী হয়ে ২৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় সবার শীর্ষে এখন ব্রাজিল। সমান সংখ্যক ম্যাচ থেকে আর্জেন্টিনার সংগ্রহ ১৮ পয়েন্ট।

রেসিফে অনুষ্ঠিত এই ম্যাচে করোনার জটিলতার কারণে ব্রাজিলকে খেলতে হয়েছে দলের গুরুত্বপূর্ণ ৯ জন খেলোয়াড়কে ছাড়াই। ল্যাতিন আমেরিকায় খেলে আবার ইংল্যান্ড গেলে তাদেরকে ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে বিধায় ক্লাবগুলো তাদের ছাড়তে রাজী হয়নি। তাই কোচ নতুন কয়েকজন খেলোয়াড়কে দলে নেন বাছাই পর্বের ৩ ম্যাচের জন্য।

এ ম্যাচে এভারটন রিবেইরো এবং নেইমারের প্রথমার্ধে করা গোলে জয়ী হয় ব্রাজিল। রিবেইরো ১৪ মিনিটে এবং নেইমার ৪০ মিনিটের মাথায় গোল করেন। প্রথমার্ধে দুই গোল করায় ব্রাজিল দ্বিতীয়ার্ধে খেলেছে অনেকটা রিলাক্সভাবে। ফলে পেরু বেশ কয়েকবার আক্রমণে ওঠার সুযোগ পেয়েছে। যদিও রক্ষণভাগের দৃঢ়তায় তারা কোন গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে ব্রাজিলের খেলায় বলতে গেলে কোন গতি ছিল না। দুই একবার ছাড়া তারা পেরুর পেনাল্টি বক্সের ভেতরেই বল নিয়ে প্রবেশ করতে পারেনি। খেলা হয়েছে এলোমেলো। তার পরেও ব্রাজিল প্রথমার্ধের জোড়া গোলেই ম্যাচ জিতেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023