শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

সিঁথিতে সিঁদুর, ফের আলোচনায় নুসরাত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক
শুরু থেকেই তাকে নিয়ে চর্চার শেষ নেই। ব্যক্তিগত জীবন থেকে তার কাজের জীবন সব নিয়েই আলোচনা আর সমালোচনা লেগেই রয়েছে। এমনকি মা হওয়ার পরও চর্চা চলছে তার ব্যক্তিগত জীবন নিয়ে। তিনি হলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান।

গেল বছরই ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে সম্পর্কের অবসান ঘটিয়ে আলাদা হয়েছেন। নিখিলকে বিয়ের পর তিনি হিন্দু রীতি-নীতি পালন করেছিলেন।

নিখিলের সঙ্গে যেহেতু সম্পর্ক নেই, সুতরাং তার সিঁথিতে সিঁদুর থাকার কথা নয়। কিন্তু সদ্যই ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে নুসরাতের মাথায় সিঁদুর দেখা গেছে। যা নিয়ে নেটিজেনদের মধ্যে জল্পনাকল্পনা শুরু হয়েছে।

ভিডিওটিতে দেখা যায়, চারদিকে মরুভূমি; হলুদ রঙের লং স্কার্ট, সাদা টি-শার্ট, চোখে সানগ্লাস আর খোলা চুলে হেঁটে যাচ্ছেন নুসরাত। তার সিঁথিতে রক্তরঙা সিঁদুর।

ভিডিওটির ক্যাপশনে নুসরাত জানিয়েছেন, এই ভিডিও নতুন নয়। গত জানুয়ারিতে যখন রাজস্থানে ঘুরতে গিয়েছিলেন, তখন ধারণ করা।

পোস্টের বিবরণীতে হ্যাশট্যাগের সঙ্গে ‘থ্রো ব্যাক মেমোরিজ’, ‘রাজস্থান’-এর মতো একাধিক শব্দ জুড়ে দিয়েছেন নায়িকা।

রাজস্থান থেকে কলকাতায় ফেরার পর দক্ষিণেশ্বর মন্দিরেও দেখা গিয়েছিল নুসরাত-যশকে। সেখানেও হাতে শাঁখা-পলা এবং সিঁথি ভরতি সিঁদুর নিয়ে উপস্থিত হয়েছিলেন নুসরাত।

নিখিল জৈনের সঙ্গে আলাদা হওয়ার পর রাজস্থানে ঘুরতে গিয়ে নুসরাত কেন সিঁদুর পরেছিলেন? এটা কি শুধু নান্দনিকতার জন্য, নাকি এর পেছনে রয়েছে অন্য গল্প? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে অনুরাগীদের মনে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023