শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

সরকার পতনের আন্দোলনের জন্য প্রস্তুত হচ্ছি: ফখরুল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের দাবি একটাই। এই সরকার পদত্যাগ করে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। আমরা সকল দলের সাথে কথা বলছি ঐক্যবন্ধ হওয়ার জন্য। ঐক্যবদ্ধ হয়ে এই সরকার পতনের আন্দোলনের জন্য প্রস্তুত হচ্ছি আমরা।

বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও শহরের কালিবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলোচনায় তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ এখন পুরোপুরিভাবে গোটা দেশের জনগণকে শোষণকারী ও নির্যাতনকারী দল হিসেবে পরিণত হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমি আগেও বলেছি আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে। আর বর্তমানে আওয়ামী লীগ অর্থ উপার্জনকারী, জনগণকে শোষণকারী, নির্যাতনকারী দল হিসেবে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

আওয়ামী লীগ সরকার আমলা ও কয়েকজন লোকের ওপর নির্ভর করে টিকে আছে বলেও মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম।

তিনি বলেন, এই দেশে আমলাদের কোটি কোটি টাকার সম্পদ এখন। একজন পুলিশের সাব ইন্সপেক্টরের ঢাকা শহরে বাড়ির সংখ্যা ১৮টি, এছাড়াও দেশের বাহিরেও বাসা আছে। একজন পুলিশের যদি এই অবস্থা হয়, তাহলে গোটা সিস্টেমের কি অবস্থা এটা আপনারাই চিন্তা করে দেখেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি আল মামুন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, আনসারুল হক, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023